1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

আগামী বছরের অক্টোবরে জাতীয় নির্বাচন: অর্থমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ২৩ বার পড়া হয়েছে

আগামী বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঈদের ছুটি শেষে সোমবার সচিবালয়ে এসে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতার সময় এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সোমবার সকাল ১০টা ৪০ মিনিটে সচিবালয়ে ঢোকেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. ইউনুসুর রহমান, অর্থ বিভাগের সিনিয়র সচিব হেদায়েত উল্লাহ আল মামুনসহ অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

তিনি বলেন, আশা করছি, আগামী বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন যেভাবে তাদের পরিকল্পনা এঁটেছে, তাতে তাই মনে হয়। নির্বাচন কমিশনের বড় কোনো কাজ দেখছি না। যে কাজ আছে, সেটা ভোটার তালিকা হালনাগদ এবং নির্বাচনী আসন্ন পুর্নবিন্যাস। এগুলো খুবই সামান্য কাজ, তাতে আমরা আশা করছি, আগামী বছরের অক্টোবরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

পরে উপস্থিত সাংবাদিকদের অর্থমন্ত্রী বলেন, ‘জাতীয় নির্বাচন খুবই কাছে। তবে গ্রামে নির্বাচনি আমেজের তেমন কোনো চিত্র চোখে পড়েনি। মানুষের মধ্যে এখন মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে উদ্বেগ আছে। এ বিষয়ে আমরাও উদ্বিগ্ন, একই সঙ্গে ক্ষুব্ধও। রোহিঙ্গা সমস্যার সমাধানে আমরা আন্তর্জাতিক সহযোগিতা চাইছি। আবার মায়ানমারের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘শান্তিতে নোবেল প্রাইজ জয়ী অন সাং সু চি রোহিঙ্গা নির্যাতনকে কিভাবে সমর্থন করে যাচ্ছেন, বিষয়টি আমার বোধগম্য নয়। এ নিয়ে তিনি যে পদক্ষেপ নিয়েছেন, তা ঘৃণিত।’

অন্য এক প্রশ্নের জবাবে আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘মির্জা ফখরুল আগামী নির্বাচনে সরকারকে কোনও ছাড়া দেওয়া হবে না বলে যে মন্তব্য করেছেন তা অর্থহীন। আমরা কি তাদের কাছে কোনও ছাড় চেয়েছিলাম; না তারা আমাদের কোনও ছাড় দিয়েছিলেন? বরং নির্বাচনে আনার জন্য আমরা তাদের অনেক ছাড় দিয়েছিলাম, তারা তা গ্রহণ করেননি। আশা করছি, তাদের শুভ বুদ্ধির উদয় হবে।’

আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘গ্রামের মানুষ অত্যন্ত শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করেছে। রাস্তায় ভ্রমণও ছিল স্বস্তিদায়ক। এত বড় বন্যার পর সড়ক বিভাগ অল্প সময়ের মধ্যে যেভাবে রাস্তাঘাট মানুষের চলার উপযোগী করে মেরামত করেছে, তাতে তারা কৃতিত্বের দাবিদার। এবার ঈদে বড় ধরনের কোনও দুর্ঘটনা ঘটেনি, এই ব্যাপারটাও স্বস্তি দিয়েছে। এছাড়া আবহাওয়াও ছিল চমৎকার।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft