1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে রজব, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নাশকতার মামলায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকার গ্রেফতার গাইবান্ধা-২ আসনের বিএনপি-জামায়াতের প্রার্থীকে শোকজ পলাশবাড়ীতে যুবদলের নির্বাচনে করণীয় শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত গাইবান্ধায় শিশু সাংবাদিকতার কর্মশালা শেষে সনদ বিতরণ পলাশবাড়ীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান গোবিন্দগঞ্জে যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত পলাশবাড়ীতে আরাফাত রহমান কোকো স্মৃতি নাইট ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ পলাশবাড়ীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

অনলাইনে ইসলাম বিষয়ে শিক্ষা দেয়ায় চীনে মুসলিম সংখ্যালঘুর কারাদণ্ড

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

ইসলাম সম্পর্কে মানুষকে শিক্ষা দিতে অনলাইন ডিসকাশন গ্রুপ গঠন করায় মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের একজন সদস্যকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে চীন।

কারাদণ্ডপ্রাপ্ত ওই সংখ্যালঘু মুসলিমের নাম হুয়াং শেইক (৪৯)। তিনি ‘হুই’ সংখ্যালঘু জাতিগোষ্ঠীর সদস্য।

চীনের বিচার বিভাগ অনলাইনের তথ্যনুযায়ী, ইসলাম সম্পর্কে শিক্ষা দিতে ম্যাসেজিং অ্যাপ ‘ইউচ্যাট’ এর মাধ্যমে একটি ডিসকাশন গ্রুপ গঠন করায় হুয়াং শেইক (৪৯) নামে ওই মুসলিমকে ২০১৬ সালে জিনজিয়াং প্রদেশ থেকে আটক করা হয়।

আরেকটি উইচ্যাট আলোচনা গ্রুপের মাধ্যমে হুয়াং ইসলামের পবিত্র গ্রন্থ কোরআন সম্পর্কে শিক্ষা দিতেন। প্রতিটি গ্রুপে ১০০ জনেরও বেশি অনুসারী ছিল বলে ওয়েবসাইটটি বলেছে।

ওয়েবসাইটটিতে দাবি করা হয়, ডিসকাশন গ্রুপটি ‘সাধারণ ধর্মীয় কার্যকলাপে ব্যাঘাত ঘটায়’ এবং ধর্মীয় আলোচনার জন্য ইন্টারনেট ব্যবহার করে আইন ভঙ্গ করেছে।

জিনজিয়াং প্রদেশে নাটকীয়ভাবে নজরদারি ও পুলিশি পাহারা বৃদ্ধি করেছে চীনা কর্তৃপক্ষ।

চীনে ২০ মিলিয়নেরও বেশি মুসলমান রয়েছে। তাদের মধ্য উল্লেখযোগ্য হচ্ছে উইঘুর, হুই এবং অন্যান্য জাতিগত সংখ্যালঘুরা।

চীনে প্রায় ১০.৬ মিলিয়ন হুই সদস্য রয়েছে। এসব মুসলিম বাসিন্দাদের বংশধররা এবং চীনাদের মধ্য যারা ইসলাম গ্রহণ করেছে দীর্ঘদিন ধরে তারা ‘হান’ জাতির নিপীড়ন সহ্য করে আসছে। চীনের ১.৩৭ বিলিয়ন জনসংখ্যার মধ্য ৯০ শতাংশই হান জাতি গোষ্ঠীর।

সূত্র: সিবিএস নিউজ ডটকম

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft