1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রোহিঙ্গা গণহত্যা প্রতিরোধে ভারত-চীনকে এগিয়ে আসার আহ্বান - খবরবাড়ি24.com
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৯শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে লালমনিরহাটে এক টাকায় ঈদ সামগ্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা ‎

রোহিঙ্গা গণহত্যা প্রতিরোধে ভারত-চীনকে এগিয়ে আসার আহ্বান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০১৭
  • ১৪৮ বার পড়া হয়েছে

বার্মার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রোহিঙ্গা সম্প্রদায়ের উপর অব্যাহত নিপীড়ন-নির্যাতন-বিতাড়ন আর গণহত্যা প্রতিহত করার জন্য পার্শ্ববর্তী দেশ ভারত-চীনকে সবার আগে আন্তরিকতার সহিত এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম (বোয়াফ)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বার্মার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়  রোহিঙ্গা গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও অং সান সুচি’র কুশপুত্তলিকা দাহ’ কর্মসূচির মাধ্যমে এ-আহ্বান জানান সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময়।

কবীর চৌধুরী তন্ময় বলেন, ১৯৬২ সালে সামরিকজান্তা নে উইন ক্ষমতা দখলের পর রোহিঙ্গা সম্প্রদায়ের উপর যে হত্যা-নিপীড়ন-নির্যাতন আর বিতাড়ন শুরু হয়েছিল; তা তথাকথিত গণতান্ত্রিক আবরণ দেয়া বার্মার সরকার বন্ধ না করে বরং গণহত্যা করে যাচ্ছে। তৃতীয় বিশ্বের আধুনিক সভ্যতায় মায়ানমারের সরকার মানুষ-মানবতাকে ধ্বংসের ষড়যন্ত্র করছে; যা বিশ্ব নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধভাবে চাপ সৃষ্টি করে বন্ধ করতে হবে। অন্যথায় সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে মানুষ-মানবতাকে সমুন্নত রাখার উদ্যোগ গ্রহণ করা উচিত।

বাংলাদেশ সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ করার জন্য বাংলাদেশ সরকারকে আরো সময় উপযোগী দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন। আর আশির দশক থেকে রোহিঙ্গাদের দলে ভিড়িয়ে বিএনপি-জামায়াত যে অপরাজনীতি শুরু করেছিল, বর্তমান সরকার তা করার ষড়যন্ত্র করলে এদেশের জনগণ তা প্রতিহত করতে ঐক্যবদ্ধ ভূমিকায় অবতীর্ণ হবে।

শান্তিতে নোবেল জয়ী মানবতাবিরোধী অপরাধী ও অশান্তি সৃষ্টিকারী অং সান সুচি নীরব থাকলেও বিশ্বের মানুষ নীরব থাকবে না। তাই রোহিঙ্গা সম্প্রদায়ের উপর মায়ানমার সরকারের হত্যা-নিপীড়ন-নির্যাতন আর বিতারনের বিষয়বস্তু বিশ্ব নেতৃবৃন্দের কাছে তুলে ধরার পাশাপাশি বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধের যৌক্তিকতা নিয়ে জাতিসংঘের দৃষ্টি আকর্ষণ করা বাংলাদেশ সরকারের একান্ত দায়িত্ব-কর্তব্য বলেও মতামত দেন বক্তারা।

সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময়-এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মাঝে সংহতি প্রকাশ করেন- জয় বাংলা মঞ্চের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নাফিয়ী, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, লোকশক্তি পার্টির চেয়ারম্যান সাহীকুল আলম টিটু, বোয়াফ সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম জুয়েল, প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম রাকিব প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft