1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

৫৭ ধারায় মামলা নিতে থানা পুলিশকে নতুন শর্ত

  • আপডেট হয়েছে : বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

 

তথ্যপ্রযুক্তি আইনের বিতর্কিত ৫৭ ধারায় মামলা নেওয়ার আগে এখন থেকে থানা পুলিশকে সদর দপ্তরের সাথে পরামর্শ করতে হবে। পুলিশের আইন শাখা অনুমোদন না করলে থানাগুলো মামলা নিতে পারবে না।

বুধবার ঢাকায় পুলিশ মহাপরিদর্শকের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরে পুলিশের আইজি একেএম শহিদুল হক বিবিসির কাদির কল্লোলকে বলেছেন, ৫৭ ধারার অপ্রয়োগের বিভিন্ন অভিযোগ আসার পর তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। খবর বিবিসির।

তিনি বলেন – ৫৭ ধারাটি করা হয়েছিল বিভিন্ন সাইবার অপরাধ প্রতিরোধের জন্য। “অপরাধ হচ্ছেও এবং ধারাটির হয়তো প্রয়োজনও রয়েছে। কিন্তু ইদানীং অনেক অভিযোগ আসছে এই ধারাটির অপপ্রয়োগ হচ্ছে।”

এ প্রসঙ্গে মি হক মঙ্গলবার খুলনার ডুমুরিয়ায় এক সাংবাদিকের বিরুদ্ধে করা একটি মামলার কথা বলেন। ‘মামলাটি নেয়া ঠিক হয়নি’।

পুলিশ সদর দপ্তরের এই নির্দেশনা সারা দেশের পুলিশ স্টেশনগুলোতে পাঠানো হয়েছে।

দেশের সাংবাদিক এবং সংবাদপত্র মালিকরা এই ৫৭ ধারা বাতিলের দাবিতে সোচ্চার হয়েছেন। তারা বলছেন, মানহানির অজুহাতে স্থানীয় প্রভাবশালীরা সাংবাদিকদের হেনস্থা করছে।

গত ছয় মাসে ৫৭ ধারায় করা মামলায় ২০ জনের মত সাংবাদিককে কারাভোগ করতে হয়েছে।

বুধবারও খুলনার ডুমুরিয়ায় একজন সাংবাদিক ৫৭ ধারায় করা এক মামলায় একরাত জেল খেটে জামিন পেয়েছেন। পরে ঐ সাংবাদিক অভিযোগ করেছেন তিনি স্থানীয় এমপি, যিনি একজন প্রতিমন্ত্রীও, তার এবং তার লোকজনের হেনস্থার শিকার হয়েছেন।

জানা গেছে, ডুমরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাসকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!