1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

৩৬তম চূড়ান্ত ও ৩৭তম বিসিএসের লিখিতের ফল সেপ্টেম্বরে

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

চলতি বছরের সেপ্টেম্বরের শেষ দিকে প্রকাশ হতে পারে ৩৬তম বিসিএসের চূড়ান্ত ফল। সেইসঙ্গে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলও একই সময়ে প্রকাশ পেতে পারে। বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক সোমবার রাতে জাগো নিউজকে বলেন, ৩৬-এর চূড়ান্ত ও ৩৭তমের লিখিতের ফল প্রকাশে আমরা কাজ করছি। পরীক্ষার ফল সেপ্টেম্বরের শেষ দিকে দেয়ার চেষ্টা করা হচ্ছে।

বিশেষ কোনো কারণ ছাড়া দেরি হওয়ার সম্ভাবনা নেই উল্লেখ করে তিনি বলেন, ‘তড়িঘড়ি করে আমরা কোনো কাজ করতে চাচ্ছি না, এতে ভুলের সংখ্যা বাড়তে পারে।’

উল্লেখ্য, ৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৫ হাজার ৯৯০ জন। প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই লাখেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। কিন্তু উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন। গত বছরের সেপ্টেম্বরে তাদের লিখিত পরীক্ষা হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪৬৮ জন।

অপরদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে ৩৭তম বিসিএসের লিখিত পরীক্ষা শুরু হয়। ১ হাজার ২২৬ জনকে নিয়োগ দিতে গত বছরের ২৯ ফেব্রুয়ারি ৩৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

গত বছরের ৩০ সেপ্টেম্বর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। উত্তীর্ণ হন ৮ হাজার ৫২২ জন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!