1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার

স্বর্ণ দোকানে অভিযান পরিচালনায় আইনগত বাধা নেই: সুপ্রিমকোর্ট

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০১৭
  • ৪৭ বার পড়া হয়েছে

যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ ছাড়া স্বর্ণ দোকানে অভিযান পরিচালনা না করতে হাইকোর্টের দেয়া আদেশ মঙ্গলবার স্থগিত করেছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আদালত। খবর বাসসের।

রাষ্ট্রপক্ষে আনা এক আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার কোর্ট বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন আজ এ আদেশ দেয়। একই সঙ্গে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল আগামী ১২ অক্টোবর আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেয়া হয়েছে। এ আদেশের ফলে স্বর্ণের দোকানে অভিযান পরিচালনায় আইনগত আর কোনো বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দীন ফকির ও ডেপুটি এটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান। জুয়েলারি সমিতির পক্ষে ছিল ছিলেন আইনজীবী ব্যারিস্টার এ বি এম আলতাফ হোসেন।

বাংলাদেশ জুয়েলারি সমিতির করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ৮ জুন হাইকোর্ট যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ ছাড়া স্বর্ণ দোকানে অভিযান পরিচালনা না করতে রুলসহ অন্তবর্তীকালীন আদেশ দেয়।

আদেশে স্বর্ণ আমদানির জন্য কেন একটি নীতিমালা করা হবে না-রুলে তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ ছাড়া স্বর্ণের দোকানে অভিযান পরিচালনা না করতে বলা হয়। অভিযান সংক্রন্ত এই আদেশ স্থগিত চেয়েই রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!