1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

স্ত্রীকে আÍহত্যার প্ররোচনার অভিযোগে মামলা গাইবান্ধায় এসআই দেবাশিষসহ গ্রেফতার ২

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ৫১ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ স্ত্রী লাবণী সাহাকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় গাইবান্ধার সদর থানার এসআই দেবাশিষ সাহা ও তার মামা পুণ্য চন্দ্র সাহাকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। শনিবার রাতে সদর থানা থেকে দেবাশীষকে এবং তার মামা পুণ্য চন্দ্র সাহাকে শহরের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

মামলা সুত্রে জানা গেছে, শনিবার বিকালে লাবণী সাহাকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগ এনে নিহতের বাবা গোবিন্দ চন্দ্র সাহা জামাই দেবাশিষ সাহাসহ ৬ জনকে আসামি করে গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে থানায় একটি মামলা করেন। মামলায় উল্লেখ করা হয়, গত ৩ মার্চ লাবণীর সাথে কুড়িগ্রামের বৈরাগীপাড়া এলাকার দেবাশিষের বিয়ে হয়।  বিয়ের সময় দেবাশিষ ঢাকায় সিআইডিতে কর্মরত ছিলেন। পরে তিনি বদলি হয়ে গাইবান্ধা সদর থানায় আসেন। লাবনীকে নিয়ে জেলার শহরের হাসপাতাল লেনের মাস্টারপাড়ার একটি ভাড়া বাসায় উঠে।

এছাড়া দেবাশিষ যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো তখন সুন্দরগঞ্জের ধোপাডাঙ্গা এলাকার সুইটি নামে এক তরুণীর সাথে তার পরিচয় হলে তা প্রেমের স¤পর্কে গড়ায়। কিন্তু দেবাশিষ বিষয়টি গোপন করে লাবণীকে বিয়ে করে। একপর্যায়ে লাবণী ওই প্রেমের বিষয়টি জেনে গেলে দেবাশিষ তাকে নানাভাবে নির্যাতন শুরু করে। ঘটনার দিন বৃহ¯পতিবার সকালে ১০ আগস্ট দেবাশিষ লাবণীকে মারপিট করে। পরে বাসায় লাবণীকে রেখে দরজায় তালা দিয়ে চলে যায় দেবাশিষ।

বৃহ¯পতিবার সকালে ঘটনার পর দুপুরে লাবণী মোবাইল ফোনে তার এক আত্মীয়কে ডেকে ও স্থানীয় লোকজনের সহায়তায় তালা খুলে ঘর থেকে বের হন। পরে তারা চলে গেলে লাবণী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ লাবণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হলে গাইবান্ধা পৌর শশ্মানে তার সৎকার করা হয়। এ ঘটনায় জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হয়।

রেলওয়ে থানার গাইবান্ধার বোনারপাড়া থানার ওসি আতাউর রহমান বলেন, লাবণীকে আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগে তার বাবা গোবিন্দ চন্দ্র সাহা বাদী হয়ে দেবাশিষসহ ৬ জনকে আসামি করে মামলা করেছেন। মামলার পর দেবাশীষ ও তার মামাকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!