1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

সিরিজ বোমা হামলার ঘটনায় ১৪ জেএমবি সদস্যর ২০ বছর করে কারাদণ্ড

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

২০০৫ সালে সিরিজ বোমা হামলার ঘটনায় জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ- জেএমবির ১৪ সদস্যকে ২০ বছর করে কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা ও জজের প্রথম আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এই আদেশ দেন।

জরিমানার দশ হাজার টাকা অনাদায়ে প্রত্যেককে আরো এক বছরের কারাদণ্ডের নির্দেশ দেন আদালত।

এ মামলায় শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইসহ ১৭ জনকে আসামি করে চার্জশিট জমা দেয়া হয়েছিল। এদের মধ্যে অন্য মামলায় শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের ফাঁসি হয় এবং হাবিল নামের অপর এক আসামি কারাগারে মারা যান।

এছাড়া মামলার চার আসামি বর্তমানে পলাতক রয়েছেন। বাকি ১০ আসামি রায়ের সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালতে সরকার পক্ষের আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পিপি মনিরুল ইসলাম খান। আসামি পক্ষে ছিলেন শামীম চৌধুরি দয়াল।

২০০৫ সালের ১৭ আগস্ট দেশের ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা চালায় জেএমবি। এ সময় টাঙ্গাইলেও বোমা হামলা চালানো হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় তাদের এ সাজা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!