1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

সিদ্দিকুর রহমান দেশে ফিরেছেন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

ভারতের চেন্নাইয়ে চোখের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান।
আজ শুক্রবার বেলা সোয়া তিনটার দিকে থাইএয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
সিদ্দিকুরের পরিবারের সদস্যসহ জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসকরা এসময় তার সাথে ছিলেন। পরে বিকেল সাড়ে ৪টার দিকে বিমানবন্দরের টার্মিনাল-১ এর ভেতরে সাংবাদিকদের সাথে কথা বলেন সিদ্দিকুর রহমান।
সিদ্দিকুর রহমান সাংবাদিকদেরকে জানান, ‘আমি এখন মোটামুটি সুস্থ আছি। পুরোপুরি সুস্থ হতে আরও বেশ কিছু সময় লাগবে।’
এক প্রশ্নের জবাবে সিদ্দিকুর রহমান বলেন, ‘আমি পড়াশুনা চালাতে চাই। সেই সাথে সম্মানজনক অবস্থান চাই। আমি অবহেলার পাত্র হতে চাইনা।’
তিনি বলেন, ‘ আমি সরকারকে ধন্যবাদ জানাই। আমার সামর্থ্য ছিল না দেশের বাইরে গিয়ে চিকিৎসা করানোর। সরকার আমার পাশে দাঁড়িয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আমার খোঁজ নিয়েছেন।’
সিদ্দিকুর রহমান বলেন,‘যেহেতু আমি একজন ভুক্তভোগী। সেজন্য যারা ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।’
রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে গত ২০ জুলাই শাহবাগে আন্দোলনে গিয়ে চোখে মারাত্মক আঘাত পান সরকারি তিতুমীর কলেজের ছাত্র সিদ্দিকুর রহমান। জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসা শেষে গত ২৭ জুলাই উন্নত চিকিৎসার জন্য তিনি ভারতে যান। ভারতের চেন্নাইয়ের শংকর নেত্রালয়ে সিদ্দিকুরের চিকিৎসার ব্যবস্থা করে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!