1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

সাদুল্লাপুরে নৌ যোগে ইউএনও’র ত্রাণ বিতরণ

  • আপডেট হয়েছে : শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
  • ৬২ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বন্যা দুর্গত মানুষদের মাঝে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সাদুল্লাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার দুপুরে ঘাঘট নদী পথে নৌকাযোগে ত্রাণ সমগ্রী বিতরণ করেন ইউএনও রহিমা খাতুন। রসুলপুর ইউনিয়নের দক্ষিণ-পুর্ব মহিষবান্দি এলাকার বন্যা কবলিত ছিন্নমুল মানুষদের ত্রাণ ও স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে। ত্রাণপণ্য গুলোর মধ্যে ছিল, জার্কিন, কলস, মগ, বদনা বালতি, ব্লাউজ পিস, তোয়ালে, সাবান, শিশু বার্থ, ডাইপ্যাড, টুথ ব্রাস-পাউডার, কয়েল, ম্যাচ, মোমবাতি টয়লেট ব্রাস ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ইত্যাদি। এসময় উপস্থিত ছিলেন পিআইও মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান ছামুছুল হাসান ছামছুল, আকতার বানু লাকী ও ইউপি চেয়ারম্যান রবিউল করিম দুলা সহ আরও অনেকে।

এর আগে সকাল ১০টার দিকে সাদল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রহিমা খাতুন রসুলপুর ইউনিয়ন পরিষদে দুর্গতরে মাঝে চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। তথ্যসুত্রে জানা গেছে সাদুল্যাপুর উপজেলা বন্যার শুরু থেকে দুর্গতদের পাশে থেকে দিনরাত্রী সেবা প্রদান করে আসছেন রহিমা খাতুন। তিনি বিরামহীন ভাবে ছুটছেন বন্যা কবলিত মানুষদের কাছে।

অপর দিকে সাদুল্যাপুর থানা পুলিশের উদ্যোগে বন্যা দুর্গতি পরিবারের মাধ্যে রান্না খাবার হিসেবে খিঁচুরী বিতরণ করা হয়েছে। সাদুল্লাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বানভাসী আশ্রয়িত ১শ মানুষের মাঝে এই খাবার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ ফরহাদ ইমরুল কায়েস, এসআই রামজীব, পুলিশ কনষ্টেবলগ, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, মাহমুদুল হক মিলন ও তোফায়েল হোসেন জাকির প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!