1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

সাদুল্লাপুরে গোপনে ম্যানেজিং কমিটি গঠন চেষ্টার অভিযোগ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আমবাগান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গোপনে গঠন করার পায়তারা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, গাইবান্ধা জেলা প্রশাসক, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর অভিযোগ করা হয়েছে।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৪ সাল থেকে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নেই। ফলে বিদ্যালয়ের স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা ব্যাহত হচ্ছে। পুর্বের কমিটির মেয়াদ শেষ হলে নতুন কমিটি গঠনের জন্য ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর নির্বাচনের তফসিল ও ২৯ সেপ্টেম্বর নির্বাচনের তারিখ ঘোষনা করা হয়। পরে আগ্রহী অভিভাবকরা মনোনয়নপত্র সংগ্রহ ও জমা প্রদান করেন। পরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।
এরপর একটি পক্ষ নির্বাচন বন্ধের দাবিতে সে বছরেরই ২১ সেপ্টেম্বর সাদুল্লাপুর সিনিয়র সহকারি জজ আদালতে মামলা দায়ের করলে নির্বাচনের প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। পরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নিখিল চন্দ্র বিশ্বাস স্বাভাবিক কর্মকান্ড পরিচালনা করতে নিজের পছন্দের লোক দিয়ে আহবায়ক কমিটি গঠন করেন। ফলে সেই কমিটি বিদ্যালয়ের বিভিন্ন কর্মকান্ডে অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়ে।
এ ব্যাপারে বিদ্যালয়টির প্রধান শিক্ষক নিখিল চন্দ্র বিশ্বাস বলেন, ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে আদালতে মামলাটি চলমান রয়েছে। তাই গোপনে কমিটি করার কোন প্রশ্নই ওঠে না। এছাড়া আহবায়ক কমিটি ২০১৬ সালের ডিসেম্বর মাসেই বিলুপ্ত করা হয়েছে। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!