1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি অবমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার

সাদুল্যাপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
  • ৬৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামে স্ত্রী রোজিনা বেগমকে হত্যার দায়ে স্বামী সবুজ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছরের কারাদন্ড দিয়েছেন আদালত। মামলার দীর্ঘ শুনানী শেষে গতকাল বুধবার আসামীর উপস্থিতিতে গাইবান্ধা জেলা ও দায়রা জজ রাশেদা সুলতানা ওই রায় প্রদান করেন।

সাদুল্যাপুর থানায় দায়ের করা মামলার বিবরণে জানা গেছে, দক্ষিণ লক্ষ্মীপুর এলাকার রোজিনা বেগমের  সাথে পারিবারিকভাবে একই এলাকার তারা মিয়ার ছেলে সবুজ মিয়ার বিয়ে হয়। তাদের সংসারে  দাম্পত্য কলহ চলে আসছিল। বিষয়টি রোজিনার পরিবারের সদস্যরা জানতো। গত ২০০৮ সালের ১৬ ডিসেম্বর রাতে রোজিনা বেগমের সাথে তার স্বামীর ঝগড়া বাঁধে। এরই একপর্যায়ে সবুজ মিয়া স্ত্রী রোজিনা বেগমের পেটে চাকু ঢুকিয়ে গুরুতর আহত করে। রোজিনাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নেয়ার পর সেখানে মারা যান। পরবর্তীতে রোজিনা বেগমের মামা জাহাঙ্গীর আলম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে তদন্ত ও সাক্ষ্যপ্রমাণে স্ত্রীকে হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় স্বামী সবুজ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও একবছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!