1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সরকার বানভাসিদের রক্ষায় ব্যর্থ

  • আপডেট হয়েছে : বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৬০ বার পড়া হয়েছে

এবারের ভয়াবহ বন্যায় সরকার বানভাসি মানুষদের রক্ষায় তেমন কোনও পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জাতীয় পার্টি বানভাসি মানুষদের পাশে থেকে সাধ্য মত ত্রাণ দেওয়ার চেষ্টা করছে দাবি করে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ‘বর্তমান সরকার বন্যার্ত মানুষের জন্য পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করতে পারেনি। ১৯৮৮’র বন্যায় তো এভাবে অনাহারে অর্ধাহারে মানুষ মারা যায়নি। অথচ এবারের বন্যায় উত্তরাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মানুষ মারা গেছে। এটা সরকারের ব্যর্থতা।’

মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে রংপুর সার্কিট হাউস মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জাপার অবস্থায় নিয়ে এরশাদ বলেন, ‘এবার আর মহাজোটে নয়, এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। এজন্য ৩০০ আসনে যাচাই-বাছাই করে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে।’

ষোড়শ সংশোধনী নিয়ে এরশাদ কোনও মন্তব্য না করলেও রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনও মেয়র প্রার্থী দেবে না বলে আশা প্রকাশ করেন।

এরশাদ বলেন, ‘আওয়ামী লীগ প্রার্থী দিলেও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বিপুল ভোটে জয়ী হবে। তবে আশা করছি আওয়ামী লীগ কোনও প্রার্থী দেবে না।’

এর আগে সকালে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন তিনি। পরে রংপুরে আসার পথে সৈয়দপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এরপর রংপুর সার্কিট হাউসে এসে পৌঁছলে দলের নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এসময় মহানগর জাপা সভাপতি মোস্তফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!