1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

সম্পর্কোন্নয়নে জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন আইসিসি চেয়ারম্যান

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ৪২ বার পড়া হয়েছে

পাঁচ দিনের আনুষ্ঠানিক সফরে আগামীকাল জিম্বাবুয়ে যাচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান শশাঙ্ক মনোহর।
মূলত ক্রিকেটের বিশ্ব নির্বাহী সংস্থাটির সঙ্গে জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) ক্রিকেটীয় সম্পর্ক উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে আরো সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে এ সফরে যাচ্ছেন মনোহর।
সফরকাল আইসিসি চেয়ারম্যান দেশটির শাসক গোষ্ঠীর কর্তা ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
হারারেতে জেডসি স্টাফ ও খেলোয়াড়দের সঙ্গে বৈঠকের আগে তিনি বোর্ড চেয়ারম্যান তাভেংবা এবং উর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
আরো সহযোগিতার ভিত্তি স্থাপন ছাড়াও আইসিসি চেয়ারম্যানের এ সফর দেশটিতে ক্রিকেট উন্নয়নে নিজেদের মতামত তুলে ধরার সুযোগ পাচ্ছে স্থানীয় ক্রিকেট স্টেকহোল্ডাররা।
জেডসি ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল হাসনাইন বলেন, ‘জিম্বাবুয়ের মাটিতে আইসিসি চেয়ারম্যানকে আতিথেয়তা দিতে পেরে আমরা আনন্দিত। তার এ সফর জিম্বাবুয়ে ক্রিকেটের জন্য নিঃসেন্দহে একটি মাইলফলক। যা থেকে দেশের ক্রিকেট ভবিষ্যতের জন্য একটি কাঠামো তৈরিতে সাহায্য করবে।’ সূত্রঃ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!