1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

সঙ্কটে ট্রাম্প, একের পর এক সিইও পদত্যাগ করায় উপদেষ্টা পরিষদ বিলুপ্ত ঘোষণা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার শার্লোটসভিলে উগ্র শ্বেতাঙ্গ বর্ণবাদী আর বর্ণবাদ বিরোধীদের মধ্যে ব্যাপক সহিংসতার জন্য উভয় পক্ষেরই দোষ ছিল, মন্তব্য করে দেশের ভেতরে এবং বাইরে ব্যপক সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ইতিমধ্যেই নিজের উপদেষ্টা পরিষদ থেকে গণহারে ব্যবসায়ী নেতৃবৃন্দের পদত্যাগের প্রেক্ষাপটে দুটি উপদেষ্টা পরিষদকে বিলুপ্ত ঘোষণা করেছেন ট্রাম্প। নিন্দা জানিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ আর জাতিসংঘ। খবর বিবিসির।

শ্বেতাঙ্গ বর্ণবাদীদের মিছিল-সমাবেশকে কেন্দ্র করে শনিবার শার্লোটসভিল শহরে পাল্টাপাল্টি বিক্ষোভ ডাকলে উভয় পক্ষে দাঙ্গা বেধে যায়। এতে একজন নারী নিহত ও প্রায় অর্ধশত মানুষ আহত হয়। রাজ্যে জরুরী অবস্থা ঘোষণা করা হয়। এবং তারও অনেক পরে ট্রাম্প সহিংসতার জন্য উভয় পক্ষেরই দোষ ছিল, বলে মন্তব্য করেন।

একজন সাংবাদিক ট্রাম্পকে দ্বিতীয়বার প্রশ্ন করেন উভয় পক্ষেই ঘৃণা এবং সহিংসতা ছিল? জবাবে ট্রাম্প বলেন, তিনি মনে করনে উভয় পক্ষই এতে দায়ী ছিল। তিনি আরও বলেন, উভয় পক্ষই যে এতে দায়ী তাতে কোনো সন্দেহ নেই।

শালোর্টসভিলে শনিবারের ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্বল প্রতিক্রিয়ার প্রতিবাদে মঙ্গলবার তার উপদেষ্টা পরিষদ ‘হোয়াইট হাউজ ম্যানুফ্যাকচারিং কাউন্সিল’ থেকে পদত্যাগ করেন তিনটি বড় কর্পোরেশন—ইনটেল, মেরক অ্যান্ড কো ফার্মা এবং আন্ডার আর্মারের প্রধান নির্বাহী কর্মকর্তা। এই ধারাবাহিকতায় আরো ব্যবসায়ী নেতৃবৃন্দ যোগ দিয়ে উপদেষ্টা পরিষদ থেকে গণহারে পদত্যাগ করতে শুরু করলে, দুটি উপদেষ্টা পরিষদই বিলুপ্ত ঘোষণা করেন ট্রাম্প।

আর এ মন্তব্যের জন্য দেশে এবং দেশের বাইরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। একে একে তার উপদেষ্টা পরিষদ থেকে সরে দাড়াতে থাকেন আরও ব্যবসায়ী নেতারা। সর্বশেষ টুইটারে ট্রাম্পের নতুন ঘোষণা আসার আগে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন থ্রিএম, ক্যাম্পবেল স্যুপ এবং জনসন এন্ড জনসনের প্রধান নির্বাহী। টুইটারে তিনি লিখেছেন, ‘ম্যানুফ্যাকচারিং কাউন্সিলের ব্যবসায়ী নেতৃবৃন্দের ওপর এত চাপ সৃষ্টি না করে, আমি বরং দুটি কাউন্সিলই বিলুপ্ত করলাম।’

এদিকে, এক বিরল বিবৃতি দিয়ে দুইজন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ বুশ সিনিয়র এবং তার ছেলে জর্জ ডব্লিউ এ ঘটনার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে ইউরোপের রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে কণ্ঠ মিলিয়ে জাতিসংঘের মহাসচিবও যুক্তরাষ্ট্রে বর্ণবাদ নিরসনে উদ্যোগের প্রয়োজন বলে মন্তব্য করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!