1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীর পল্লীতে জোরপূর্বক জমি দখলের প্রতিবাদে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার

সংবাদ সম্মেলনে হিন্দু মহাজোট সংখ্যালঘু হওয়ায় প্রধান বিচারপতি সিনহাকে হেয় করা হচ্ছে

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ আগস্ট, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের একজন হওয়ার কারণে তাকে হেয় করা হচ্ছে। কেননা অন্য একজন বিচারপতি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠিয়ে দিয়েছিলেন। এতে দেশের বেশিরভাগ মানুষ তাতে আহত হলেও তার বিরুদ্ধে এধরনের প্রতিক্রিয়া দেখা যায়নি।

সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটি সম্প্রসারিত হলে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন সংগঠনের নেতৃবৃন্দ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামানিক।

সুপ্রীম কোর্টের আপীল বিভাগের ষোড়শ সংশোধনীর রায়কে কেন্দ্র করে দেশের প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে কুরুচিপূর্ণ, অশালীন, মর্যাদাহানিকর বক্তব্য, তাকে দেশত্যাগের হুমকি ও বিচারবিভাগের উপর নগ্ন হস্তক্ষেপের অভিযোগ এনে এর প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এতে লিখিত বক্তব্যে বলা হয়, আদালতের ওই রায় ও পর্যবেক্ষণে দেখা গেছে এতে এমন কিছু নেই যা সরকারি দলকে ক্ষিপ্ত করে। রায়ে বঙ্গবন্ধুকে কোনোভাবেই খাটো করা হয়নি। তিনি তার বিচারক জীবনের প্রজ্ঞা, সততা ও নিষ্ঠার সাথে বিচার কাজ করেছেন যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। তিনি মেধা ও যোগ্যতার বদলেই প্রধান বিচারপতি হতে পেরেছেন। কারো দয়া-দাক্ষিণে নয়। কাউকে ওভারটেক করে তাকে প্রধান বিচারপতি করা হয়নি।

সংবাদ সম্মেলন থেকে আশাবাদ ব্যক্ত করে বলা হয়, জনগণের প্রত্যাশা বিচার বিভাগের ওপর মানুষের আস্থা ও সম্মাান পুনঃ প্রতিষ্ঠার লক্ষ্যে যারা প্রধান বিচারপতির বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তারা নিজ উদ্যোগে স্বঃপ্রণোদিত হয়ে আদালতের পাশাপাশি দেশবাসীর কাছে ক্ষমা চাইবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!