1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর

ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্য দলীয় নয়: ওবায়দুল কাদের

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ আগস্ট, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ষোড়শ সংশোধনী নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মহিতের বক্তব্য দলীয় নয়, এটা তার ব্যক্তিগত মতামত।

রবিবার হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ কন্ট্র্যাক্ট প্যাকেজ-০৮’ শীর্ষক চুক্তি সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ এসব কথা বলেন ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, দলীয়ভাবে এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেয়া হয়নি। মাথা ঠাণ্ডা রেখে চিন্তা-ভাবনা করে এ বিষয়ে দলীয় বক্তব্য দেয়া হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার সাংবাদিকদের কাছে ষোড়শ সংশোধনী নিয়ে প্রতিক্রিয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, আদালতে সংবিধানের ষোড়শ সংশোধনী যতোবার বাতিল করা হবে, ততোবারই সংসদে বিল পাস করা হবে।

তিনি এও বলেন, ‘ষোড়শ সংশোধনী যারা বাতিল করেছেন, সেসব বিচারপতির চাকরিও সরকার দেয়। তাই আদালতে বাতিল করা হলেও সংসদে তা বার বার পাস করা হবে।’

চুক্তি সই অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির চেয়ারম্যান নাজমুল হক প্রধান, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতা, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আফতাব উদ্দিন তালুকদার, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!