1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

শিক্ষাব্যবস্থা নিয়ে একবছরের মধ্যে আইন করতে হাইকোর্টের নির্দেশ

  • আপডেট হয়েছে : বুধবার, ২ আগস্ট, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

 

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তত্ত্বাবধান, নিয়ন্ত্রণ এবং পরিচালনার জন্য সুনির্দিষ্টভাবে এক বছরের মধ্যে আইন (কোড) প্রণয়নের জন্য সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির পর বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

একই সঙ্গে এক বছরের মধ্যে এই আইন (কোড) প্রণয়ন বিষয়ে একটি প্রতিবেদন দিতেও সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

শিক্ষাব্যবস্থার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিশন গঠন করে আইন (কোড) প্রণয়নের জন্য জনস্বার্থে ২০১২ সালে রিট আবেদন দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম নুরুল ইসলাম। আদালতে এ দিন আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

পরে এ ব্যাপারে আইনজীবী অরবিন্দ কুমার রায় বলেন, শিক্ষাব্যবস্থার জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিশন গঠন করে আইন (কোড) প্রণয়নের জন্য রিট করা হয়েছিল। এর জবাবে সরকার এ বিষয়ে কোড প্রণয়ন প্রক্রিয়াধীন রয়েছে বলে আদালতে প্রতিবেদন দিয়েছে। এরপর শুনানি শেষে আদালত সরকারের প্রক্রিয়াধীন কোডটি এক বছরের প্রণয়নের নির্দেশ দিয়েছে।

তিনি আরো বলেন, এর মধ্যে কিন্ডারগার্টেন, কওমি মাদরাসা থেকে শুরু করে সব ধরনের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এর আওতায় থাকবে।

অপরদিকে রিট আবেদনকারী এ বি এম নুরুল ইসলাম বলেন, আমাদের দেশে প্রচলিত শিক্ষা কার্যক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের দিক নির্দেশনা অনুযায়ী চলছে, যা সংবিধানের ১৫২ অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। কারণ ১৯৯৫ সালের ১০ অক্টোবরে করা প্রচলিত শিক্ষা কার্যক্রম নীতিমালাগুলো রাষ্ট্রপতি বা সংসদ প্রণয়ন করেননি।

তিনি আরো বলেন, আমি শিক্ষাব্যবস্থায় সুনির্দিষ্ট আইন চেয়ে একটি রিট আবেদন দায়ের করেছিলোম। বিগত পাঁচ বছর আদালতে এ বিষয়ে শুনানি করেছি। বুধবার এ বিষয়ে আদালত নির্দেশনা দিয়ে রায় ঘোষণা করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!