1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার

রাষ্ট্রপতির সঙ্গে কানাডার হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

  • আপডেট হয়েছে : রবিবার, ১৩ আগস্ট, ২০১৭
  • ৫৮ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আগামী দিনগুলোতে বাংলাদেশ ও কানাডার মধ্যে দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য আরো জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন। কানাডার হাইকমিশনার বিনোইত-পিয়েরে লারামি আজ বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে তিনি এ আশা প্রকাশ করেন।
রাষ্ট্রপতি হামিদ বাংলাদেশ ও কানাডার মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। এ সম্পর্ক দিনে দিনে আরো জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদিন সাংবাদিকদের এ কথা জানান।
রাষ্ট্রপতি হামিদ সফলতার সঙ্গে বাংলাদেশে মেয়াদ পূর্ণ করার জন্য কানাডার হাইকমিশনারকে অভিনন্দন জানান। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে কানাডার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
কানাডাকে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার হিসেবে উল্লেখ করে আবদুল হামিদ বলেন, রফতানি বাণিজ্যের জন্য কানাডা একটি গুরুত্বপূর্ণ জায়গা। ভবিষ্যতে বাংলাদেশ ও কানাডার দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় উপনীত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে কানাডার বিদায়ী হাইকমিশনার বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সহযোগিতা করার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, বাংলাদেশ ও কানাডার মধ্যে জনগণের সাথে জনগণের যোগাযোগ খুবই শক্তিশালী।
এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!