1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

রাবির ২ ফেব্রুয়ারির মামলায় ১৬ শিক্ষার্থীর জামিন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

 

পুলিশের করা মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৬ জন শিক্ষার্থীর জামিন মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে আসামীরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন রাজশাহী মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকতারুল আলম।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুস সালাম বলেন, ১৬ জন শিক্ষার্থী জামিন এসে জামিন আবেদন করলে আদালত আগামী ৭ তারিখ পর্যন্ত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করে আসামীপক্ষের আইনজীবী এ্যাডভোকেট মুন্না সাহা বলেন, ওই মামলার চার্জশীটভুক্ত ৩৪ জন আসামীর ১৬ জন আত্মসমপর্ণ করে মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করেন।

গতকাল মামলার শুনানির দিন ধার্য থাকলেও আদালতের কার্যক্রম বন্ধ থাকায় হয়নি। আজ মঙ্গলবার শুনানির দিন ধার্য করা হয়। ২০১৪ সালে ২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন খাতে বর্ধিত ফি ও বাণিজ্যিক সান্ধ্যকোর্স বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলাটি করে।

এর আগে গত ৭ মে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল হান্নান অভিযোগপত্র দায়ের করেন। এতে মোট ৪৩ জন শিক্ষার্থীর নাম উল্লেখ করা হয়। এরপর গত ২৯ মে আদালত চার্জশিট আমলে নিয়ে ২৫ শিক্ষার্থীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। ২০১৪ সালের ২ ফেব্রুয়ারি বর্ধিত ফি ও সান্ধ্যকালীন কোর্স বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা ধর্মঘট পালন করছিলেন। ওইদিন  শিক্ষার্থীদের ওপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে পুলিশ ও ছাত্রলীগ তাদের ওপর চড়াও হয়। গুলি ও বোমা বর্ষণের ঘটনাও ঘটে। ঘটনার পরদিন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, পুলিশ ও ছাত্রলীগ বাদী হয়ে আলাদাভাবে মোট ৬টি মামলা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!