1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

রংপুরে দুই স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
  • ৫৬ বার পড়া হয়েছে

জেলার মিঠাপুকুর উপজেলার রুপসী গাছুয়া গ্রামে চার বছর আগে কুড়াল দিয়ে কুপিয়ে পর পর দুই স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ইলিয়াছ আলীকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
আজ রংপুরের জেলা ও দায়রা জজ হুমসায়ুন কবীর মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামীর উপস্থিতিতে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগে জানা যায়, ২০১৪ সালের ১৮ জুলাই রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার রুপসী গাছুয়া গ্রামের আমজাদ হোসেনের পুত্র ইলিয়াছ আলী রাত সাড়ে ১০টার দিকে তার দ্বিতীয় স্ত্রী মকসুদা বেগমকে ঘুমন্ত অবস্থায় কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে। এ ঘটনা হঠাৎ দেখে তার প্রথম স্ত্রী মোমেনা বেগম চিৎকার করে বাড়ির বাইরে বের হয়ে পালিয়ে যাওয়ার সময় স্বামী ইলিয়াছ তাকেও একই কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে।
এ ঘটনায় গ্রামবাসীরা ঘাতক ইলিয়াছকে আটক করে মিঠাপুকুর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ইলিয়াছকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পুলিশ দুই গৃহবধূ মাকসুদা ও মোমেনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়।
এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নজরুইসলাম বাদী হয়ে মিঠাপুকুর থানায় ইলিয়াছ আলীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই এরশাদ আলী ২০১৪ সালের ১৮ ডিসেম্বর আসামি ইলিয়াছ আলীর বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষে আসামি ইলিয়াছ আলীর বিরেুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায় আদালত মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কায়কর করার আদেশ দেন।
সরকার পক্ষে মামলা পরিচালনা করেন রংপুরের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল মালেক এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আমজাদ হোসেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!