1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

মরা গরুর মাংস বিক্রির অভিযোগে ২ জনের কারাদণ্ড

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের চিরিরবন্দরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে গরুর মালিক ও কসাইকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং সহযোগীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল ১১টায় চিরিরবন্দরের রাণীরবন্দরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানী এ রায় দেন।

গরুর মালিক খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের ভ্যানচালক আব্দুল হাই (৫২) ও চিরিরবন্দর উপজেলার রাণীপুর গ্রামের মাংস বিক্রেতা কসাই জসিম উদ্দিনের (৩০) স্বীকারোক্তিমুলক জবানবন্দির ভিত্তিতে বিশুদ্ধ খাদ্য অধ্যাদেশ ১৯৫৯ (সংশোধিত) ৪৪ এর ১৭(১) ধারা মোতাবেক ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মাংস বিক্রেতার সহযোগী সজিব হোসেনকে (১৯) ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

পুলিশ জানায়, গরুর মালিক তার আনুমানিক ৫০ হাজার টাকার রোগাক্রান্ত মরা গরু গত সোমবার দিবাগত রাতে নিজেই জবাই করে রাণীরবন্দর হাটের কসাই জসিম উদ্দিনের কাছে মাত্র ১৩ হাজার টাকায় বিক্রি করে। মঙ্গলবার সকালে ওই মরা গরুর মাংস বিক্রির চেষ্টাকালে চিরিরবন্দর পুলিশ সংবাদ পেয়ে কসাইসহ সহযোগী ও গরুর মালিককে আটক করে।

এরপর ভ্রাম্যমাণ আদালত ওই রায় প্রদান করলে আসামিদের আদালতে প্রেরণ করা হয়। চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!