
আগামী ২৪ আগস্টের মধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার পদত্যাগ দাবি করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন চত্বরে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন চত্বরে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এর আগে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্টের দেয়া রায় ২৪ আগস্টের মধ্যে বাতিলের দাবি জানিয়েছিলো সংগঠনটি।
এর আগে ২০ আগস্ট সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ দাবি জানানো হয়েছিলো। ওই সমাবেশে পরিষদের সদস্য সচিব ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, ‘আমাদের এই প্রতিবাদ, বিক্ষোভ এবং আন্দোলন চলমান থাকবে।