1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

বিএনপি-জামায়াত অপশক্তিকে মোকাবেলায় প্রস্তুত থাকার আহ্বান ওবায়দুল কাদেরের

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বিএনপি-জামায়াত অপশক্তিকে মোকাবেলায় মানসিক, রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রস্তুতি গ্রহণের জন্য দলীয় নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তিনি আজ শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ ৩২ নম্বর সড়কে অবস্থিত বঙ্গবন্ধু ভবনের সামনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
ওবায়দুল কাদের বলে, “আবার আমরা দু:সময়ে পতিত হয়েছি, চক্রান্তের মুখে পতিত হয়েছি, আবারও ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনকে নস্যাত করার জন্য এই ষড়যন্ত্র শুরু হয়েছে।”
তিনি বিএনপি’কে উদ্দেশ্য করে বলেন, “একটি দল বিষধর সাপের মতো সুযোগ পেলেই ছোবল মারে। ইস্যুর পর ইস্যু খোজে, কিন্তু আন্দোলনে মাঠে থাকে না। সাড়ে ৮ বছরে কোন আন্দোলন করতে পারেনি।”
কাদের আরও বলেন, বিএনপির শাসন আমল মানেই সারি সারি লাশ, শত শত মানুষ পুড়িয়ে মারা। আর লুটপাটের অপর নাম বিএনপি। ”
তিনি বলেন, ‘তারা (বিএনপি-জামায়াত) আবার ক্ষমতায় এলে ভয়ঙ্কর অমানিশায় দেশ পতিত হবে। তারা আন্দোলনে ব্যর্থ হয়ে সুপ্রিম কোর্টের একটি রায়কে কেন্দ্র করে মনে হয় ক্ষমতার সিংহদ্বারে পৌঁছে গেছে। গর্ত থেকে উঠে আবার লাফালাফি শুরু করে দিয়েছে।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, “অপশক্তিকে প্রতিহত করতে আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে সাথে নিয়ে তাদের মোকাবেলা করতে মানসিক, রাজনৈতিক ও সাংগঠনিকভাবে প্রস্তুত থাকতে হবে।”
ওবায়দুল কাদের আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরাই আবার জয়ী হবো এবং সরকার গঠন করবো।
আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের সভাপতিমন্ডলীর সদস্য কর্ণেল (অব:) মুহাম্মদ ফারুক খান এমপি, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল ও ঢাকা-১০ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস।
সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপির সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা মাহনগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ বিশ্বাস, উত্তরের সভাপতি মোবাশ্বের চৌধুরী, দক্ষিণের সাধারন সম্পাদক আরিফুর রহমান টিটু, উত্তরের সাধারন সম্পাদক ফরিদুর রহমান খান ইরান বক্তৃতা করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!