1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে : শিল্পমন্ত্রী

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশ যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সে জন্য বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। সেই থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে আজও নানা ষড়যন্ত্র চলছে।
শেখ হাসিনা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, কোন অপশক্তিকে এ দেশের মানুষ প্রশ্রয় দেয়নি, আগামীতেও দিবে না। জনগণই সমস্ত ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেবে।
আজ শনিবার দুপুরে ঝালকাঠিতে আন্তর্জাতিক যুব দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
সংবিধান অনুযায়ী এ দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, ভারতে কংগ্রেস ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন হয়েছে, আমেরিকায় ওবামা প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাঁর নেতৃত্বে নির্বাচন হয়েছে, বাংলাদেশেও সেইভাবে নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার ক্ষমতা কারো নেই। কোন ষড়যন্ত্র কোন চক্রান্ত তা ব্যহত করতে পারবে না।
বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হয়েছিল মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটি সুখি ও সমৃদ্ধি দেশ গড়ে তোলার। কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাকে হত্যার মধ্যদিয়ে বাংলাদেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র করা হয়েছে। ভাগ্যক্রমে শেখ হাসিনা বেঁচে আছেন বলেই আজ বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। তিনি বেঁচে আছেন বলেই আজ উন্নয়নের জোয়ার বইছে এবং ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে রূপান্তরিত হবে।
ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান।
পরে শিল্পমন্ত্রী যুব উন্নয়নের প্রশিক্ষণপ্রাপ্ত ৪৩ যুবকের মধ্যে ঋণের ২৩ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!