1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

বঙ্গভবনে চার গুরুত্বপূর্ণ ব্যক্তি ষোড়শ সংশোধনী নিয়ে আলোচনা হয়েছে, তবে এখনই সবকিছু বলা যাবে না: কাদের

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ১২৩ বার পড়া হয়েছে

ষোড়শ সংশোধনীর রায় নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই বুধবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন সরকারের গুরুত্বপূর্ণ চার ব্যক্তি। তারা হলেন সরকার প্রধান শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বুধবার সন্ধ্যায় তারা রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে দেখা করতে যান।

সূত্র জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগেই বঙ্গভবনে পৌঁছান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনে পৌছান শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পর বঙ্গভবনে ঢোকেন আইনমন্ত্রী আনিসুল হক।

সেখানে তারা দীর্ঘ সময় অবস্থান করেন।

জানা যাচ্ছে তারা ষোড়শ সংশোধনীর রায় নিয়েও রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন। তবে কী কথা হয়েছে তা জানা যায়নি। সংশ্লিষ্ট তা প্রকাশ করতে রাজি হননি।

রাতে বঙ্গভবন থেকে বের হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতির সঙ্গে আলোচনায় সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে যে রায় এসেছে সে বিষয়টি আলোচনা করেছি। পাশাপাশি দেশের বন্যা পরিস্থিতি এবং ১৫ আগস্ট বঙ্গবন্ধু ভবনকে ঘিরে আত্মঘাতী বোমা হামলার যে পরিকল্পনা ছিল সেটাও আলোচনায় উঠে এসেছে।

কী পদক্ষেপ নিচ্ছেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এখনই সবকিছু বলা যাবে না। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়েছে। প্রধান বিচারপতির সঙ্গেও আলোচনা হয়েছে। এখনো কারো সঙ্গেই আলোচনা শেষ হয়নি। আমরা রাষ্ট্রপতিকে দলীয় ও সরকারের অবস্থান ব্যাখা করেছি। আলোচনা শেষ হয়নি, আরো আলোচনা করতে হবে।

আপনি কী আবার প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেখা করতে যেতেও পারি। এটা হাইট করার কী আছে? ওপেন সিক্রেট। আমি কয়েকদিন আগে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। আপনারা (সাংবাদিক) পাননি। পরে আমি তো অস্বীকার করিনি। আবার দেখা করতে গেলে আপনেরা জানবেন।

রাষ্ট্রপতি কী পরামার্শ দিয়েছেন-এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, কী পরামার্শ দিয়েছেন তা বলা যাবে না। আলোচনা শেষ হয়নি।

খুব শিগগিরই কী ষোড়োশ সংশোধনীর রিভিউ করা হবে, জানতে চাইলে কাদের বলেন, এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। পরে জানাবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!