1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতার প্রতিকৃতিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা নিবেদন করেন।
দিনটি জাতীয় শোক দিবস হিসেবে পালন করা হচ্ছে। রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী পৃথক দুটি ফুলেল শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর এই মহান নেতার প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল বাঙালি জাতির স্থপতিকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলের করুন সুর বাজানো হয়।
পরে ১৫ আগস্ট শহীদ বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, মন্ত্রিসভার সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, আওয়ামী লীগের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ এবং ১৪ দল ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একদল বিপথগামী সৈনিক ১৯৭৫ সালের এই দিনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, তাঁর তিন ছেলে মুক্তিযোদ্ধা শেখ কামাল, মুক্তিযোদ্ধা শেখ জামাল, শেখ রাসেল এবং বঙ্গবন্ধুর আরো ঘনিষ্ঠ তিনটি পরিবারের সদস্যদের হত্যা করা হয়। এসময় বিদেশে অবস্থান করায় বঙ্গবন্ধুর বড় মেয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট মেয়ে শেখ রেহানা প্রাণে রক্ষা পান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি এসকে সিনহা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং অন্যান্য জ্যেষ্ঠ নেতারা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একটি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী ৪২ বছর আগে পঁচাত্তরের ১৫ আগস্টের বিশ্বের সবচেয়ে বর্বরোচিত হত্যাকান্ড সংঘটিত হওয়ার সাক্ষী ধানমন্ডির ৩২ এর বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাসভবনে যান (বর্তমান বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর) এবং তাঁরা সেখানে কিছু সময় অতিবাহিত করেন।
এরপর প্রধানমন্ত্রী বনানী কবরস্থানে যান। সেখানে শায়িত ১৫ আগস্টের শহীদ বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ সেদিনের শহীদদের কবরেও তিনি পৃষ্পস্তবক অর্পণ করেন এবং ফুলের পাঁপড়ি ছড়িয়ে দেন।
তিনি এ সময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ করেন এবং বিশেষ মোনাজাতে অংশ নেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!