1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

বগুড়া-রংপুর মহাসড়কে ৭ মাসে ৩২টি দূর্ঘটনায় ৩৬ জন নিহত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭
  • ৪৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বগুড়া-রংপুর মহাসড়কের গাইবান্ধার ৩২ কিলোমিটার অংশের পিচ ও কার্পেটিং উঠে যানবাহনে চলাচলরত মানুষের মরণ ফাঁদে পরিণত হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা সুত্রে জানা গেছে, গত ৭ মাসে গাইবান্ধার ৩২ কিলোমিটার এই মহাসড়কে ৩২টি দূর্ঘটনা ঘটে। এতে ৩৬জন মানুষ অকালে প্রাণ হারায়। বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার।

মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি অংশ গাইবান্ধার জেলার। ১৯৯২ সালে মহাসড়ক পাঁকাকরণ করা হয়। রংপুর বিভাগের প্রবেশ দ্বার গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ। তার অদুরে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের দু’সিমান নামক স্থান থেকে মহাসড়ক শুরু হয়ে গাইবান্ধার সাদুল্লাপুরে ধাপেরহাটের সিমানা পর্যন্ত। এই ৩২ কিলোমিটার মহাসড়কটি উত্তারাঞ্চলের ৮ জেলার একমাত্র যোগাযোগের বাহক। মহাসড়কটি সংস্কারের অভাবে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। এর বিভিন্ন জায়গার পিচ ও কার্পেটিং উঠে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশাদুজ্জামানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, মহাসড়কের লেয়ার টু লেয়ার না মেলায় বৃষ্টির কারণে পানি পড়ে বিটুমিন নষ্ট হয়ে যায়। এ কারণে মহাসড়কের বিভিন্ন জায়গায় খালা-খন্দের সৃষ্টি হয়েছে। সংস্কারের জন্য সাধ্যমত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। এছাড়া মহাসড়কটি চার লেনে উন্নতি করার প্রকল্প প্রক্রিয়াধীন। অল্প সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!