1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ পলাশবাড়ীতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ গাইবান্ধায় বিসিআইসি বাফার সার গোডাউনে অবৈধ কমিটির দৌরাত্ম্য বন্ধও শ্রমিকদের কমিটি অনুমোদনের দাবীতে স্মারকলিপি প্রদান সাদুল্লাপুরে কার্ভাড ভ্যান চাপায় ইজিবাইক চালকসহ ২ জন নিহত : আহত ৫ তিন বছরেও চালু হয়নি পলাশবাড়ী মডেল মসজিদ, জেলা প্রশাসকের নির্দেশের পরও অগ্রগতি শূন্য সাদুল্লাপুরের খোর্দ্দকোমরপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিল পলাশবাড়ীর খাল সমূহ খনন ও পুঃনখননের মাধ্যমে জলস্রোত সচলের ক্ষেত্রে উপজেলা প্রশাসনের সম্ভাব্যতা যাচাই অব্যাহত তারাগঞ্জে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের অভিযান: ১৬ মামলায় ২৩ হাজার টাকা জরিমানা।

ফুলছড়িতে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণের চাল বিতরণ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৯৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলা তিনটি ইউনিয়নের বন্যা দুর্গত মানুষের মাঝে সরকারি বরাদ্দের ত্রাণের চাল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার সিংড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সিংড়িয়া এলাকার ৩০০ পরিবারের মাঝে ১০ কেজি করে ত্রাণের চাল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণের উদ্বোধন করেন ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল হালিম টলষ্টয়, উদাখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি অফিসার ও উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর মহিদুল হাসান, উদাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম রাজা, সমাজসেবক রফিকুল ইসলাম প্রমুখ। অপরদিকে বুধবার ফুলছড়ি ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন গ্রামের ৭০০ পরিবারের মাঝে ১০ কেজি করে সরকারি বরাদ্দের ত্রাণের চাল ও ৩০০ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন ফুলছড়ি ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি অফিসার ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার আশরাফ হোসেন, ফুলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডল, ফুলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস মন্ডল, ইউপি সদস্য নুর হোসেন, ইসমাঈল হোসেন, হাফিজুর রহমান, মিনু বেগম প্রমুখ। এরআগে গত মঙ্গলবার উপজেলার উড়িয়া ইউনিয়নের বন্যা কবলিত ৫০০ পরিবারের মাঝে ১০ কেজি হারে ত্রাণের চাল বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন উড়িয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত তদারকি অফিসার ও উপজেলা পরিসংখ্যান অফিসার আমিরুল ইসলাম, উড়িয়া ইউপি চেয়ারম্যান মহাতাব উদ্দিন, ইউপি সচিব এসএম আকতারুল ইসলাম, উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হোসেন ফুলমিয়া, সাধারন সম্পাদক শামছুল আলম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!