1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

ফাস্টফুডের দোকান থেকে ২২ প্রেমিক-প্রেমিকা আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

হবিগঞ্জে স্কুল ফাঁকি দিয়ে বিভিন্ন ফাস্টফুডের দোকানে আড্ডা দেয়ার সময় ২২ প্রেমিক-প্রেমিকাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের প্রত্যেকের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে শহরে বেশ কিছু ফাস্টফুডের দোকান গড়ে উঠে। এর প্রায় সবগুলোই গড়ে উঠেছে জেলার সনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আশপাশে।

এসব দোকানে বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, বৃন্দাবন সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দেয়। সেই সঙ্গে অনেক দোকানে নানা আপত্তিকর ঘটনাও ঘটে।

এতে শিক্ষার্থীদের পরীক্ষার ফল খারাপ হয়। অনেকেই আবার বিপথগামী হচ্ছে। এ নিয়ে বিভিন্ন সময় সুধীসমাজ এবং জেলা আইন-শৃঙ্খলা রক্ষা কমিটির সভায় আলোচনা হয়। এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

এ ব্যাপারে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক জানান, আটকদের প্রায় সবাই স্কুলের শিক্ষার্থী। তারা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা দিচ্ছিল।

এতে একদিকে তাদের পরীক্ষার ফলাফল খারাপ হচ্ছে, অন্যদিকে অনেকেই বিপথগামী হচ্ছে। সুশীল সমাজের দাবির প্রেক্ষিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গেও কথা হয়েছে। তিনি বলেন, তাদের বলেছি তারা যেন শিক্ষার্থী এবং অভিভাবকদের নিয়ে কাউন্সিলিং করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!