1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি নজরুল ইসলাম লেবু শহরকে পরিচ্ছন্ন রাখতে ঝাড়ু হাতে গাইবান্ধা সদরের এমপি আব্দুল করিম সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুই ছিনতাইকারীর ঘটনায় হত্যা মামলা পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল

প্রবাসীদের অগ্রাধিকার ভিত্তিতে ভোটার করা হবে : প্রধান নির্বাচন কমিশনার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, প্রবাসী কেউ দেশে এসে ভোটার হতে চাইলে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করে জাতীয় পরিচয়পত্র দেয়ার বিশেষ ব্যবস্থা নেয়া হবে।
আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কে এম নূরুল হুদা একথা বলেন।
সিইসি বলেন, ‘যারা বিদেশে থাকেন তারা যদি দেশে আসেন, ভোটার হতে চান, তাদেরকে প্রাধান্য দিয়ে দেশে থাকতে থাকতে তাদের হাতে যাতে এনআইডি কার্ড তুলে দেয়া যায় তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়া হবে।’
কে এম নূরুল হুদা বলেন, ‘আমরা নির্বাচনে সব দলের অংশগ্রহণ চাই। সে কারণেই আমরা সংলাপ শুরু করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে। আশা করি, সব দল নির্বাচনে অংশ গ্রহণ করবে।’
অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘সেনা মোতায়েনের বিষয়টি এখনো বলতে পারছি না। যদি দেখি সেনাবাহিনী ছাড়া নির্বাচন সম্ভব নয়, তখন সেনা মোতায়েনের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে। এখনো সময় আসেনি।’
গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন-অর-রশিদ, কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি আলহাজ্ব মোতাহার হোসেন মোল্লা, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রকিব উদ্দিন মন্ডল, জেলা নির্বাচন কর্মকর্তা তারিকুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার মাকছুদুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।
সভাশেষে প্রধান নির্বাচন কমিশনার কাপাসিয়া উপজেলার হাইলজোর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ ও রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন।
পরে প্রধান নির্বাচন কমিশনার উপজেলা নির্বাচন অফিসের সামনে একটি বৃক্ষ রোপণ করেন এবং ভোটার হালনাগাদ কেন্দ্র পরিদর্শন করেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!