1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

‘প্রধান বিচারপতি সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য দেশ-রাজনীতির জন্য অশনি সংকেত’

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

সুপ্রিম কোর্ট এবং প্রধান বিচারপতি সম্পর্কে প্রধানমন্ত্রীর বক্তব্য দেশ ও রাজনীতির জন্য অশনি সংকেত, তার এ বক্তব্যে বিএনপি হতাস ও বিস্মিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ডাকা জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার ২১ অগাস্টের অনুষ্ঠানে প্রধান বিচারপতি এসকে সিনহাকে নিয়ে যেসব বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্য বিএনপি হতাস ও বিস্মিত। ক্ষমতায় থেকে বিচার বিভাগ এবং সর্বোচ্চ আদালত নিয়ে এই ধরনের তৎপরতার পরিণতি শুভ হবে না।

ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল জনগণকে বিচার বিভাগের বিরুদ্ধে উস্কে দেয়ার চেষ্টা করছেন। এটা আত্মঘাতী। এই ধরণের আত্মঘাতী কর্মকাণ্ড থেকে দ্রুত সরে আসুন।

মির্জা ফখরুল বলেন, ‘সংবিধানের বিতর্কিত ষোড়শ সংশোধনী বাতিল করে যুগান্তকারী রায় দেয়ার পর থেকে প্রধানমন্ত্রী ও তার দলের নেতারা বিচার বিভাগ এমনকি প্রধান বিচারপতিকে নিয়ে ব্যক্তিগত বিষোদগার করছেন। তারা এমন সব কথাবার্তা বলছেন যা দেশ ও রাজনীতির জন্য অশনি সংকেত।’

বর্তমান সরকারকে অনির্বাচিত উল্লেখ করে ফখরুল বলেন, ‘তবু যেভাবেই হোক শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে আছেন।  তিনি প্রধান বিচারপতিকে তার পদ থেকে সরে যেতে হুমকি দিচ্ছেন। জনগণকে বিচার বিভাগের বিরুদ্ধে উস্কে দেয়ার চেষ্টা করছেন। দায়িত্বশীল পদে থেকে তার এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দেশকে আরো নৈরাজ্যের দিকে নেবে বলে আমরা মনে করি।’

ফখরুল বলেন, ‘গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা ও মর্যাদার পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করছি।’

সংবাদ সম্মেলেনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, ড. খন্দকার মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!