1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

পূর্ব পরিচিত এক মেয়ের সাথে সম্পর্কের ঘটনায় গাইবান্ধায় পুলিশের এসআই’র স্ত্রীর আত্মহত্যা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা সদর থানার এসআই দেবাশিষ সাহার স্ত্রী লাবণী সাহা (২২) বৃহস্পতিবার দুপুরের পুলিশ লাইন সংলগ্ন রাধাকৃষ্ণপুর এলাকায় রেল লাইনে ঢাকাগামি লালমনিরহাট এক্সপ্রেসের নিচে ঝাপিয়ে পড়ে  আত্মহত্যা করে। প্রায় ৬ মাস আগে দেবাশিষের সাথে লাবণীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তারা গাইবান্ধা শহরের মাস্টারপাড়ায় বসবাস শুরু করে। দেবাশিষের সহকর্মী এসআই আব্দুর রউফ জানান, আত্মহত্যার কারণ বোঝা যাচ্ছে না। দেবাশিষ সকালে ডিউটিতে চলে যায়। দায়িত্ব পালনকালে দেবাশিষ জানতে পারে তার স্ত্রী ট্রেনের নিচে আত্মহত্যা করেছে।

গাইবান্ধা সদর থানার ওসি (তদন্ত) আরসেদুল হক জানান, ট্রেনের নিচে আত্মহত্যা করায় বিষয়টি রেল পুলিশ দেখছে। আমরা আমাদের সহকর্মীর স্ত্রী হিসেবে আত্মহত্যা সম্পর্কে খোঁজ খবর নিচ্ছি।

এদিকে লাবণীর চাচা জীবন কুমার সাহা বলেন, ইউনিভার্সিটিতে পড়াশোনার সময় দেবাশিষের সাথে একটি মেয়ের সম্পর্ক ছিল। মেয়ে পক্ষ তা জানতো না। পারিবারিক আলাপ আলোচনার মাধ্যমে দেবাশিষের সাথে লাবণীর বিয়ে হয়। বিয়ের কিছুদিন যাওয়ার পরই লাবণী জানতে পারে অপর একটি মেয়ের সাথে দেবাশিষের সম্পর্ক রয়েছে। দেবাশিষ ওই মেয়েটিকে বিয়ে করবে বলে প্রায়ই লাবণীকে বলতো। এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সকালে এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হওয়ায় লাবণী ট্রেনের নিচে ঝাপ দিয়ে আত্মহত্যা করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!