1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে পাবলিক গোরস্তান পরিণত হচ্ছে ভাগাড়ে; মানবিকতা ও পরিবেশের এক নীরব সংকট তারাগঞ্জের বিড়াবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: ক্ষতি সাড়ে ৭ লাখ টাকার বেশি কেবলমাত্র ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ই যুদ্ধের অবসান ঘটাতে পারে : ট্রাম্প ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননায় ভূষিত হচ্ছেন বেগম খালেদা জিয়া পলাশবাড়ীর ঠুটিয়াপাকুর বাজারের দানকৃত জমি দখলমুক্ত করে বাজার স্থাপনের দাবি গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর

পানিতে ডুবে খালেদ মাসুদের বাবার মৃত্যু

  • আপডেট হয়েছে : রবিবার, ২৭ আগস্ট, ২০১৭
  • ৪৩ বার পড়া হয়েছে

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলটের পিতা শামসুল আলম মোল্লা গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি সাবেক ফুটবলার ছিলেন।

 

পরিবারের সদস্যদের উদ্ধৃতি দিয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেন  জানান, রবিবার দুপুরে তিনি নগরীর সাগরপাড়া এলাকায় বাড়ির পাশে কাইয়ুম ডাক্তকারের পুকুরে গোসল করতে যান।

এসময় তিনি পানিতে ডুবে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। দুপুর দুইটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা গিয়ে পুকুরে তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে । তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

পারিবারিক সূত্র জানায়, শামসুল আলম মোল্লার স্ত্রীর নাম নারগিস আরা বেগম। তাদের তিন ছেলে-মেয়ে। এর মধ্যে খালেদ মাসুদ পাইলট সবার ছোট। অপর দুই ছেলে-মেয়ে হলেন শিমু ও শিমুল। বাবার মৃত্যুর খবর পেয়ে খালেদ মাসুদ পাইলট দুপুরেই ঢাকা থেকে রওনা দিয়েছেন বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।

 

এদিকে, পাইলটের পিতার মৃত্যুর খবর শুনে সাবেক সিটি মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, সাবেক সিটি মেয়র ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ বেশ কয়েকজন রাজনীতিবিদ এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষ তার বাড়িতে ছুটে যান। পাইলট রাজশাহীতে আসার পর লাশ দাফনের সিদ্ধান্ত হবে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!