1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ীতে বিষপানে যুবকের লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : শনিবার, ৫ আগস্ট, ২০১৭
  • ৪৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে ফরহাদ বুশ (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় উপজেলার বরিশাল ইউনিয়নের রাইগ্রামে।  জানাযায়, রাইগ্রামের সাবেক ইউপি সদস্য আঃ জোব্বারের ছেলে মাদক সম্রাট রাজু মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী রেহেনা বেগম হ্যাপীর সাথে দীর্ঘদিন থেকে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে ভাগিনা একই গ্রামের মৃত ছাদেকুল ইসলামের ছেলে ফরহাদ। ইতোপূর্বে ভাগিনা ফরহাদের সঙ্গে অজানার উদ্দেশ্যে পারি জমিয়ে ছিল হ্যাপী। পরবর্তীতে তারা পাবনা নোটারী পাবলিক কার্যালয়ে ২ লক্ষ টাকা দেনমোহরানায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিষয়টি উভয় পরিবার মেনে না নেওয়ায় হ্যাপী তার পূর্বে স্বামী রাজুর বাড়ীতে চলে আসে।

এরই ধারাবাহিকতায় গত জুলাই মাসে কুখ্যাত মাদক সম্রাট রাজুকে পুলিশ গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেন। রাজু’র অনুপস্থিতিতে ফরহাদ বুশ পূর্বে ন্যায় হ্যাপী সাথে মেলামেলা শুরু করে। ঘটনার দিন শুক্রবার ফরহাদ বুশ হ্যাপীর সাথে দেখা করতে আসে। এসময় হ্যাপীর সাথে ফরহাদ বুশের মনমালিন্য ও কথা কাটাকাটি হয়। শুক্রবার সন্ধ্যায় ফরদাহ বুশ বিষপান করেছে বলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। সেখানে তার মৃত্যু হলে লাশের সাথে থাকা স্বজনরা ডাক্তার না দেখেই ফরহাদের লাশ নিয়ে হাসপাতাল ত্যাগ করে।

থানা পুলিশ খবর পেয়ে শুক্রবার রাতে উপজেলার বরিশাল ইউনিয়নের রাইগ্রাম থেকে ফরহাদের লাশ উদ্ধার করে গাইবান্ধার মর্গে প্রেরণ করে। এদিকে, নিহত ফরহাদ বুশের গোপনাঙ্গে জমাট রক্ত ও মুখে বিষের গন্ধ ছড়িয়ে ছিটিয়ে থাকায় তাকে হত্যা করা হয়েছে? না সে আত্মহত্যা করেছে? বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে। পারিবারিক ও আইনী জটিলতা এড়াতে নিহতের মা পারুল বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!