1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের শোক দিবস পালন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭
  • ৫২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ শোকাবহ ১৫ আগস্ট আজ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা প্রশাসন আয়োজিত শোক দিবস পালনে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। কর্মসূচির মধ্যে ছিল কালো ব্যাচ ধারন, র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা-পুরুস্কার বিতরন ও আলোচনা সভা।

সকাল ৯টায় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, জাতীয়পার্টি, জাসদ, স্কুল-কলেজ, মাদ্রাসা, কিন্ডার গার্টেন সমূহ, সামাজিক, সাংস্কৃতিক, জিও-এনজিও এবং বিভিন্ন শ্রেণী পেশাজীবি সংগঠনসহ সকলস্তরের স্ব-স্ব প্রতিষ্ঠান তাদের ব্যানার নিয়ে বিশাল এক বর্ণাঢ্য শোক র‌্যালী সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সভায় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সাবেক এমপি ও সাবেক উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান কোহিনুর আকতার বানু শিফন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মাহামুদুল আলম, আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাংগঠনিক সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, আদর্শ ডিগ্রী কলেজ অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতা, এসএম হাইস্কুল প্রধান শিক্ষক সুশীল সরকার ও গ্রীণ ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ বাবু রামদেব সরকার প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!