1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

নেইমার ছাড়াই গাম্পে ট্রফিতে জয় পেল বার্সা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭
  • ৪০ বার পড়া হয়েছে

গাম্পে ট্রফির শেষ দুই ম্যাচে নেইমারের পায়ে ভর করেই জয় পেয়েছিল বার্সেলোনা। হঠাৎ গুঞ্জনকে সত্যি করে বার্সা ছেড়ে চলে গেলেন নেইমার। তবে থেমে নেই মেসির ম্যাজিক। বন্ধু নেইমারকে হারালেও দলের প্রয়োজনে ঠিকই জ্বলে উঠছেন মেসি।

এই ধারাবাহিকতায় সোমবার রাতে ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসেকে হারিয়ে জুয়ান গাম্পের ট্রফি জিতে নিয়েছে এরনেস্তো ভালভারদের শিষ্যরা। দলের হয়ে মেসি একটি গোল করলেও সাহায্য করেছেন দুটিতে।

ম্যাচের ষষ্ট মিনিটে ইভান রাকিটিচের বাড়ানো বলে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন এ মৌসুমেই কাম্প ন্যুয়ে ফেরা জেরার্দ দেউলোফেউ।

১১ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সের্হিও বুসগেটস। ম্যাচের ২৮ মিনিটে গোলের দেখা পান মেসি। ২৭তম মিনিটে মেসির দারুণ ফ্লিক ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক। তবে আর্জেন্টাইন তারকাকে আটকে রাখতে পারেনি তারা। পরের মিনিটে স্প্যানিশ উইঙ্গার দেউলোফেউয়ের বাড়ানো বল উঁচু শটে জালে পাঠান দলের সেরা তারকা।

দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে মেসির বাড়ানো বলে গোলের দেখা পান উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। মেসির অ্যাসিস্টে ৭৪তম মিনিটে দলের পঞ্চম গোলটি করেন দেনিস সুয়ারেস। এরপরই একসঙ্গে মেসি, সুয়ারেস, রাকিতিচ, বুসকেতস, আলেইশ ভিদাল ও জেরার্দ পিকেকে তুলে নেন কোচ ভালভারদে। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে ৫-০ গোলের বড় ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!