1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় কমিউনিস্ট পার্টির ৭৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাঘাটায় গোয়ালঘরে ভয়াবহ আগুনে দগ্ধ হয়ে ২টি গরুর মৃত্যু গাইবান্ধায় জাল টাকাসহ সিন্ডিকেটের এক সদস্য গ্রেফতার গাইবান্ধায় স্কুলছাত্রী অপহরণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার : ভিকটিম উদ্ধার বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নায়করাজ রাজ্জাকের শেষ অসিয়ত

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
  • ৪৯ বার পড়া হয়েছে

বাংলা চলচ্চিত্রের সদ্য প্রয়াত খ্যাতনামা নায়ক আব্দুর রাজ্জাক মৃত্যুর আগে ছেলেদেরকে একটি অসিয়ত করেছেন। তিনি ছেলেদের উদ্দেশ্যে বলে গেছেন,‘আমার মৃত্যুর পর আমার নামাজে জানাজা যেন একবারই হয় এবং তা আজাদ মসজিদে যেন দেওয়া হয়।’

নায়করাজ রাজ্জাকের মৃত্যুর পর সোমবার রাতে এ অসিয়তের কথা জানান তার বড় ছেলে নায়ক বাপ্পারাজ।

এদিকে নায়করাজ রাজ্জাকের নামাজে জানাজা মঙ্গলবার রাজধানীর গুলশান আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। রাজ্জাকের ছোট ছেলে চিত্রনায়ক সম্রাট বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্রাট বলেন, ‘বাবা আজাদ মসজিদে নামাজ পড়তেন। ওই মসজিদে বাবার নিয়মিত যাতায়াত ছিল। সেখানে নামাজের জন্য তার প্রিয় একটি জায়গা ছিল। এজন্য সেখানে জানাজা করার সিদ্ধান্ত নিয়েছি।’ একই সঙ্গে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

তিনি বলেন, এখন দোয়া ছাড়া আমাদের করার কিছু নেই। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। এখন দোয়াই হচ্ছে আমাদের একমাত্র কামনা।

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়করাজ রাজ্জাক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!