1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

দ. কোরিয়ার আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান উ. কোরিয়ার

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ আগস্ট, ২০১৭
  • ৫৯ বার পড়া হয়েছে

উ. কোরিয়া দ. কোরিয়ার আলোচনার প্রস্তুাব প্রত্যাখ্যান করেছে। উভয়দেশের পররাষ্ট্রমন্ত্রীর ব্যতিক্রমী এক বৈঠকে পিয়ংইয়ং আলোচনার এ প্রস্তুাব প্রত্যাখ্যান করে।

এদিকে এর আগে শনিবার জাতিসংঘ উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।
সোমবার সিউলের সংবাদ সংস্থা ইয়োনহাপ একথা জানায়। খবর এএফপি’র।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে টেলিফোনে আলাপকালে কোরীয় সমস্যার শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানোর প্রেক্ষাপটে উভয় পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে বৈঠকটি হয়।
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আঞ্চলিক ফোরাম আসিয়ান সম্মেলন উপলক্ষে রোববার রাতে আয়োজিত এক নৈশভোজে তাদের মধ্যে এ সাক্ষাত ঘটে।
ইয়োনহাপ জানায়, দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী কাং কিউং-ওয়াহ্ উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়োং-হো’র সঙ্গে করমর্দন করেন।
এ সময় কাং কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনা নিরসনে সিউলের সামরিক আলোচনার প্রস্তাব গ্রহণ এবং বিভক্ত হয়ে পড়া পরিবারের সদস্যদের মধ্যে মিলন ঘটাতে নতুন করে আলোচনায় বসার জন্য রি’য়ের প্রতি আহ্বান জানান।
তবে তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে রি বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে যখন দক্ষিণ কোরিয়ার দোসররা যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে উত্তর কোরিয়াকে চাপ দিচ্ছে, ঠিক সেই মুহূর্তে এ ধরনের প্রস্তাবে যথেষ্ট আন্তরিকতার অভাব রয়েছে।’
কাং আবারও ‘দক্ষিণ কোরিয়ার আন্তরিকতায় কোন ঘাটতি নেই’ বলে উল্লেখ করেন এবং আলোচনার জন্য সামনে এগিয়ে আসতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানান।
এদিকে বিশ্লেষকরা আশংকা করছেন, কোরীয় উপদ্বীপে প্রথাগত যুদ্ধ শুরু হলে কয়েক মাসের মধ্যে ১০ লাখ লোক হতাহত হতে পারে। সূত্রঃ বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!