1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

দেড় কোটি টাকা বেতনে ‘প্ল্যানেটরি প্রটেকশন অফিসার’ খুঁজছে নাসা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

 

পৃথিবীকে যেন ভিনগ্রহের জীব থেকে রক্ষা করা যায়, সেজন্যে ‘প্ল্যানেটরি প্রটেকশন অফিসার’ খুঁজছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

সুনির্দিষ্টভাবে বললে, এই প্ল্যানেটরি প্রটেকশন অফিসারের কাজ হবে পৃথিবী থেকে যেসব মানুষ এবং মহাকাশযান মহাকাশে যাচ্ছে, সেগুলো যেন কোনো জীবদূষণের শিকার না হয়, সেটা দেখা।

তবে শুধু পৃথিবীকে রক্ষা করাই তার কাজ হবে না। পৃথিবীর জীব-জীবানু যেন আবার অন্য গ্রহে গিয়ে সেখানে দূষণ না ঘটায়, সেটাও তাকে দেখতে হবে। খবর বিবিসির।

এই পদে যিনি নিয়োগ পাবেন তার বেতন ধরা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৪০৬ ডলার থেকে ১ লাখ ৮৭ হাজারের মধ্যে।

কেবলমাত্র মার্কিন নাগরিকরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

তবে গ্রহগুলোকে দূষণ থেকে রক্ষার এই আইডিয়া একেবারে নতুন নয়। এর আগে জাতিসংঘ ১৯৬৭ সালেই এরকম একটি উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছিল।

প্ল্যানেটরি প্রটেকশন অফিসারকে যেসব কাজ করতে হবে তার একটি হচ্ছে পৃথিবীর জীবজগতকে বাইরের দুনিয়ার জীবজগতের দূষণ থেকে রক্ষা করা – যদি ভিনগ্রহে সেরকম কোন জীবনের অস্তিত্ব থেকে থাকে।

বৈজ্ঞানিক কল্পকাহিনীগুলোতে ভিন গ্রহের জীবন এসে পৃথিবীর প্রাণীজগৎ বিপন্ন হওয়ার এরকম অনেক কাহিনী রয়েছে।

তবে নাসার একজন উর্ধ্বতন বিজ্ঞানী ড: ক্যাথারিন কোনলি বলেছেন, তিনি মনে করেন পৃথিবীর প্রাণীজগতের জন্য বাইরের দূষণ যতটা না হুমকি, তার চাইতে মানুষই বরং অন্য গ্রহের জন্য বেশি হুমকি তৈরি করছে।

‘আমরা যদি মঙ্গলগ্রহে প্রাণের সন্ধানে যাই, আর সেখানে ভুলক্রমে পৃথিবীতে থেকে আমাদের নিয়ে যাওয়া প্রাণই খুঁজে পাই, সেটা নিশ্চয়ই খুব হাস্যকর হবে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!