1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা গাইবান্ধায় সিএসও হাব-এর কমিটি গঠন গাইবান্ধায় বিপুল পরিমাণ গাঁজা ও মোটরসাইকেল জব্দসহ চালক পলাতক সাঘাটায় চাঁদাবাজির অভিযোগে বিএনপির ৩ নেতা গ্রেফতার ইরানি কর্মকর্তাদের টার্গেটকৃত হত্যাকাণ্ডে ‘স্তম্ভিত’ জাতিসংঘ তদন্ত মিশন বিদ্রোহ-পরবর্তী নির্বাচনে নতুন প্রত্যাশা নেপালের জেন জি’র চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নির্বাচন প্রত্যাশার চেয়েও বেশি শান্তিপূর্ণ হয়েছে : মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ভিত্তিহীন অভিযোগে ক্ষুব্ধ পলাশবাড়ী এসি ল্যান্ড আল ইয়াসা রহমান: সাংবাদিকদের তথ্য যাচাই ছাড়া প্রতিবেদন এড়িয়ে চলার আহ্বান

দেশের ২৫,৬০৫ শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠন

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

মাদক সেবন থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সরকারি উদ্যোগের অংশ হিসাবে সারা দেশে প্রায় ২৫ হাজার ৬০৫টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী কমিটি গঠন করা হয়েছে। বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ বছরের শেষ নাগাদই কমিটি গঠন সম্পন্ন হবে।
মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক রবিউল ইসলাম আজ বাসসকে জানান, মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে গড়ে তুলতে স্কুল কলেজ ও মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠানে গত জুন মাস পর্যন্ত ২৫,৬০৫ টি মাদক বিরোধী কমিটি গঠন করা হয়েছে। সারাদেশে ৩২,০৫৭টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ইতোমধ্যেই ২৫,৬০৫টিতে কমিটি গঠন করা হয়েছে।
ডিএনসি মাদকের অপব্যবহার সম্পর্কে সার্বিক ধারণা দিতে এবং কমিটি কার্যকর করতে আমরা কমিটির আহবায়ক অথবা সদস্য সচিবকে প্রশিক্ষন প্রদান করছি। তিনি আরো বলেন, মাদক বিরোধী প্রচারণা চালাতে দেশের বাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ বছরের মধ্যেই কমিটি গঠন করা হবে।
সরকার মাদক বিরোধী প্রচারা জোরদার করতে ২০০৯ সালে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলাতে মাদক বিরোধী কমিটি গঠনের উদ্যোগ নেয়। এ বছরেই ৫,৭৭৯ টি কমিটি গঠন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের নেতৃত্বে এবং শারীরিক অথবা ধর্মীয় শিক্ষককে সদস্য সচিব করে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এই কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন একজন শিক্ষক, একজন অবিভাবক প্রতিনিধি এবং একজন ছাত্র প্রতিনিধি।
কমিটি প্রতি মাসের শেষ দিনে একটি করে সভা করবে। সভায় মাদকের ভয়াবহতা ক্ষতিকর দিক তুলে ধরে এ ব্যাপারে শক্ষার্থীদের সচেতন করার বিষয়ে আলোচনা করার পাশাপশি শিক্ষার্থীদের মধ্যে পোস্টার, লিফলেট, স্যুভেনির, বুলেটিন ভ্রুসিয়ার ও বুকলেট বিতরন করা হবে।
পরিসংখ্যান অনুযায়ি সারা দেশে প্রায় ৫০ লাখের অধিক মাদকাসক্ত আছে। এদের ৮০ শতাংশের বয়স ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের বেশির ভাগই শিক্ষার্থী।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!