1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

দুবাইয়ের আকাশচুম্বী টর্চ টাওয়ারে ফের ভয়াবহ আগুন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭
  • ৫০ বার পড়া হয়েছে

 

আন্তর্জাতিক ডেস্ক:

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৭৯ তলা আবাসিক ভবন টর্চ টাওয়ারে ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ নিয়ে গত দুই বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আকাশচুম্বী এই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ের মেরিনা এলাকায় শুক্রবার প্রথম প্রহরে ১১০৫ ফুট উঁচু ওই ভবনে আগুন লাগার পর অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ভোর ৪টার দিকে তা নিয়ন্ত্রণে আনেন।

দুবাই সিভিল ডিফেন্স জানিয়েছে, আগুন লাগার পরপরই ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবনগুলোর অন্যতম এই টর্চ টাওয়ারে কীভাবে আগুনের সূত্রপাত হল, কর্তৃপক্ষ তা জানাতে পারেনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, ভবনটির নিচ থেকে উপর পর্যন্ত জ্বলছে। উপর থেকে খসে পড়ছে জ্বলন্ত অংশ।

এক টুইট বার্তায় সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘টর্চ টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।’

২০১১ সালে চালু হওয়া এ ভবনে ৬৭৬টি অ্যাপার্টমেন্ট রয়েছে। দুই বেডরুমের এক একটি ফ্ল্যাটের দাম পাঁচ লাখ ডলারের বেশি।

এর আগে ২০১৫ সালে আগুন লেগে টর্চ টাওয়ারের ৫১ তলা থেকে ওপরের ২০টি তলা ক্ষতিগ্রস্ত হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!