1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ভুয়া মালিক সাজিয়ে ১৮ লাখ টাকা উত্তোলনের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিচার দাবি তরাগঞ্জে ইফতার পরবর্তী কিশোরদের মাদকের আসর: হুমকির মুখে তরুণ প্রজন্ম লালমনিরহাটে অটোরিকশা থেকে চাঁদা আদায়ের সময় হাতেনাতে গ্রেপ্তার-২ লালমনিরহাটে ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক ব্যাবহারকারী যুবক গ্রেফতার

  • আপডেট হয়েছে : বুধবার, ২৩ আগস্ট, ২০১৭
  • ৬৪ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধিঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার নাম ও ছবি ব্যবহার করে ফেসবুক আইডি চালানোর অভিযোগে শাকিল আহম্মেদ (১৯) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক শাকিল আহম্মেদ সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের কমলপুর গ্রামের রাজিউল ইসলামের ছেলে। শাকিল গাইবান্ধা সরকারি কলেজের অনার্স (ব্যবস্থাপনা) প্রথম বর্ষের ছাত্র।

মো. মোস্তাফিজুর রহমান জানান, শাকিল ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার নামে (ফজলে রাব্বী ভেলু মিয়া, ডেপুটি স্পিকার) ফেসবুক আইডি খোলেন। আইডিতে ফজলে রাব্বীর ছবির সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিও ব্যবহার করা হয়। ওই আইডি থেকে শাকিল প্রায়ই ব্যক্তিগতসহ বিভিন্ন রাজনৈতিক পোস্ট দিতেন। বিষয়টি ফজলে রাব্বী মিয়ার নজরে আসলে ফেসবুকে তার কোনও আইডি নেই দাবি করে ডিএমপিতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি আরও বলেন, ‘জিডির পরিপ্রেক্ষিতে শাকিলকে শনাক্ত করা হয়। এরপর অভিযান চালিয়ে শাকিলকে আটক করা হয়। এ নিয়ে শাকিলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!