1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

‘ট্রাম্পকে হত্যা করা হোক’ মন্তব্য করে পদত্যাগ করলেন মার্কিন সিনেটর

  • আপডেট হয়েছে : রবিবার, ২০ আগস্ট, ২০১৭
  • ৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে পদত্যাগ করতে হলো ডেমোক্রেট দলের একজন সিনেটরকে। তিনি ডেমোক্রেট দল থেকে মিসৌরির সিনেটর মারিয়া চ্যাপেলে-নাদাল।

শার্লোটসভিলে শ্বেতাঙ্গ উগ্রপন্থী ও বর্ণবাদ বিরোধীদের মধ্যে সহিংসতায় প্রেসিডেন্ট ট্রাম্প শ্বেতাঙ্গ ইস্যুতে যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়া দিয়েছিলেন মারিয়া।

তিনি লিখেছিলেন, তিনি আশা করেন প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যা করা হোক। তার এমন মন্তব্যের কারণে তার ওপর তীব্র চাপ বাড়তে থাকে। এক পর্যায়ে সিনেটর মারিয়া পদত্যাগে বাধ্য হন।

শার্লোটসভিলের সহিংসতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প দুই পক্ষকেই দায়ী করেন। এর জবাবে বৃহস্পতিবার সকালে ফেসবুকে পোস্ট দেন মারিয়া। কানসাস সিটি স্টারকে এ প্রসঙ্গে তিনি বলেন, ওই পোস্টে আমি বলেছিলাম আমি বাস্তবিকই ট্রাম্পকে ঘৃণা করি। তিনি ক্ষত ও ভীতি সৃষ্টি করছেন। এটাই ছিল আমার মূল পোস্ট।

এমন পোস্ট দেয়ার পর বিপুল পরিমাণ প্রতিক্রিয়া আসতে থাকে। এর একটিতে প্রতিক্রিয়ার জবাবে তিনি লিখেছিলেন, আমি আশা করি ট্রাম্পকে হত্যা করা হোক। পরে অবশ্য মারিয়া চ্যাপেলে নাদাল বলেছেন, তিনি আক্ষরিক অর্থে প্রেসিডেন্টকে কোনো ক্ষতি করার অর্থে ওই কথা লেখেন নি। তিনি শুধু তার কথায় হতাশা প্রকাশ করতে এ কথা লিখেছিলেন।

মারিয়া বলেন, আমি যা লিখেছিলাম, আসলে তা বুঝাতে চাইনি। সেন্ট লুইস থেকে কেউ একজন আমার প্রতিক্রিয়া চাইতে আমি অমন মন্তব্য করেছিলাম। তিনি আরো বলেন, অনেক মানুষ এখন শ্বেতাঙ্গ উগ্রপন্থীদের ভয়ে ভীত। এসব শ্বেতাঙ্গ ভীতির সৃষ্টি করছে। তাদের কারণে মানুষ রাস্তায় বেরুতে ভয় পাচ্ছে।

ফার্গুসনের চেয়ে এ অবস্থা বেশি খারাপ। উল্লেখ্য, মারিয়া ফেসবুকে ট্রাম্পকে নিয়ে ওই পোস্ট দেয়ার অল্প সময়ের মধ্যে তা মুছে দেন। কিন্তু ততক্ষণে ওই পোস্টের স্ক্রিন শট ছড়িয়ে পড়েছে সামাজিক মিডিয়ায়। এ জন্য বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে আসে। চারদিক তেকে চাপ বাড়তে থাকে। ফলে পদত্যাগ করতে বাধ্য হন মারিয়া।

সূত্র: ওয়াশিংটন পোস্ট

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!