1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

টিএমআইআরটির ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭
  • ৫৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ঃ টিএমএসএস মেডিকেল ইন্সটিটিউট অব রিসার্চ এন্ড টেকনোলজী (টিএমআইআরটি)‘র ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল ঠেঙ্গামারা বগুড়ায় টিএমএসএস কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
টিএমআইআরটি‘র অধ্যক্ষ ডাঃ মোঃ মাহবুব-উর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএমএ বগুড়ার সভাপতি ডাঃ মোস্তফা আলম নান্নু। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন চিকিৎসা বিষয়ক কারিগরী শিক্ষা লাভ করলে বেকার বসে থাকতে হয় না। শুধু দেশে নয় বিদেশেও রয়েছে মেডিকেল টেকনোলজিষ্টদের চাহিদা। টেকনোলজিষ্টরা চিকিৎসা সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ। রোগীকে প্রদানকৃত তাদের নির্ভূল রিপোর্ট চিকিৎসকদের চিকিৎসা সেবা প্রদানে সহায়তা করে। তাদের সহযোগীতা ছাড়া চিকিৎসা সেবা সম্পূর্ণ হয় না।তাই মেডিকেল টেকনোলজি শিক্ষায় শিক্ষিত হয়ে মানবতায় সেবায় আত্ম নিয়োগ করতে হবে। এটাই শিক্ষার্থীদের কাছে দেশ ও জাতির প্রত্যাশা। দেশের উন্নয়নে এই নতুন প্রজন্ম দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সামির হোসেন মিশু, টিএমএসএস এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, উপ-নির্বাহী পরিচালক-২ ডাঃ মোঃ মতিউর রহমান প্রমূখ। আরও বক্তব্য রাখেন টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের পরিচালক ডাঃ অনুপ রহমান চৌধুরী, টিএমআইআরটি‘র উপাধ্যক্ষ ডাঃ আহম্মেদ শরীফ, প্রশাসনিক কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান সাজু, প্রাক্তন ছাত্র ও গাইবান্ধার সাঘাটা ইউপির সাবেক চেয়ারম্যান ডাঃ আব্দুর রউফ মিয়া। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশ গ্রহনে সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। টিএমআইআরটির শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা সকাল ৯টায় বগুড়া-রংপুর মহাসড়কে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে। র‌্যালীটি মহাসড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় অডিটোরিয়ামে এসে শেষ হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!