1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

টাঙ্গাইলে রাজন হত্যায় ১২ জনের মৃত্যুদণ্ড

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৪৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে জমিসংক্রান্ত বিরোধের জেরে কলেজছাত্র রাজন মিয়াকে (২৪) হত্যার দায়ে ১২ জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার বেলা ১১টার দিকে টাঙ্গাইলের স্পেশাল জজ আদালতের বিচারক ওয়াহেদুজ্জামান সিকদার এ রায় দেন।

আদালতে রায় ঘোষণার সময় ৮ আসামি আদালতে উপস্থিত ছিলেন। তারা হলেন- সাইদুল, মমিন, নিজাম, আবু বকর, হানু, বাবু, সিরাজ, ওহাব। অন্যরা পলাতক রয়েছেন, পলাতকরা হলেন- মজিদ, আবদুল মজিদ, মজনু ও নুরুল ইসলাম।

২০১৪ সালের ১৩ এপ্রিল রাতে উপজেলার ভালকুঠিয়া গ্রামে মোহাম্মদ লাল মিয়া সরকারের ছেলে রবিউল ইসলাম রাজনকে (২৪) বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়। জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। এসময় সাইদুলের নেতৃত্বে ওই ১২ জন রাজনকে রড দিয়ে পিটিয়ে হত্যা করে।

হত্যার পর রাজনের মা শাহিদা বেগম বাদী হয়ে ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ১২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

রায়ে সন্তোষ প্রকাশ করে শাহিদা বেগম বলেন, ‘আমি ন্যায়বিচার পেয়েছি। আমার একমাত্র ছেলেকে যারা হত্যা করেছে, তাদের উপযুক্ত বিচার হয়েছে।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!