1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

জয়পুরহাটে ১৫৫ ভরি স্বর্ণ উদ্ধার

  • আপডেট হয়েছে : শনিবার, ১২ আগস্ট, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

জেলার পাঁচবিবি উপজেলার চেঁচড়া সীমান্ত এলাকায় শনিবার বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৭৪ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১৫৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে
বিজিবি সূত্র বাসস’কে জানায়, জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধীন কয়া বিওপি’র সীমান্ত পিলার ৪ নং পোস্টের কাছে চেঁচড়া এলাকায় নিজস্ব গোয়েন্দা ও স্থানীয় সোর্সের তথ্যের ভিত্তিতে আজ সকালে হাবিলদার মোঃ জাহিদুল ইসলাম, সুবেদার একে এম গোলাম মোস্তফার নেতৃত্বে পারিচালিত অভিযানে ১৫৫ ভরি স্বর্ণ মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকরা স্বর্ণের মূল্য ৭৪ লাখ ৪০ হাজার টাকা। আটক স্বর্ণ হিলি শুল্ক গুদামের মাধ্যমে ব্যাংকে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক।
বিজিবি সূত্র আরো জানায়, পাঁচবিবি বিশেষ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোঃ লুৎফর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার রাতে অভিযান চালিয়ে মোলান বাজার থেকে ট্যাবলেট সেনেগ্রা ৩১ হাজার ২০০ পিস মালিকবিহীন অবস্থায় উদ্ধার করেছে। আটক পণ্যের আনুমানিক মূল্য ৪৬ লাখ ৮০ হাজার টাকা। আটক মালামাল হিলি শুল্ক গুদামে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!