1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

জামালপুরে অটোরিকশায় ট্রেনের ধাক্কা, নিহত ৫

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭
  • ৪১ বার পড়া হয়েছে

জামালপুরে একটি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে অটোরিকশায় ট্রেনের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দ্রা লেভেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর জিআরপি থানার ওসি নাসিরুল ইসলাম মজুমদার খবরের সত্যতা নিশ্চিত করেন।

নিহতরা হলেন, শহরের কম্পপুর এলাকার ছানোয়ার হোসেন, হোসেন আলী, আব্দুর রহিম, চন্দ্রা এলাকার মীর হোসেন ও সদর উপজেলার বাঁশচড়ার ইন্তাজ আলী।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের জামালপুর সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ওসি নাসিরুল বলেন, অরক্ষিত চন্দ্রা লেভেল ক্রসিং পার হওয়ার সময় জামালপুর থেকে দেওয়ানগঞ্জগামী একটি লোকাল ট্রেন অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন; আহত হন আরও ছয়জন।

পরে জামালপুর সদর হাসপাতালে একজন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও তিনজনের মৃত্যু হয় বলে জানান তিনি।

রাতে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রাসেল সাবরিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি নিহতের প্রত্যেক পরিবারের জন্য ১০ হাজার করে টাকা অনুদানের ঘোষণা দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!