1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

জলঢাকায় রেলপথের দাবীতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১ আগস্ট, ২০১৭
  • ৫৩ বার পড়া হয়েছে

 

“আমাদের প্রানের দাবী জলঢাকায় রেলপথ চাই” এই শ্লোগানকে সঙ্গে নিয়ে নীলফামারীর জলঢাকায় সোমবার দুপুরে মানববন্ধন করা হয়েছে।

এই উপলক্ষে জলঢাকা রেলপথ চাই কমিটির আয়োজনে জিরোপয়েন্ট মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন জলঢাকা রেলপথ চাই কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, অনাথ আশ্রম চাঁদমনির প্রতিষ্ঠাতা পরিচালক পিজিরুল আলম দুলাল, সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু, শ্রমিকলীগ সভাপতি জসির উদ্দিন, আঃলীগ নেতা একে আজাদ, উপজেলা জাসদের সাধারন সম্পাদক হাসিবুল ইসলাম মিতু, যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের, বিএনপি নেতা আলমগীর হোসেন, ছাত্রদলের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, জাসদের সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান ও রেলপথ চাই কমিটির সদস্য সচিব অবিনাশ রায় প্রমুখ।

এসময় উপস্হিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিলের সভাপতি আসাদুজ্জামান স্টালিন, সামাজিক সংগঠন শিকড় জলঢাকার সাধারন সম্পাদক হাফিজুর রহমান, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদেরসহ সভাপতি লিটন কর্মকার, মৎস্যজীবী লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মশিউর রহমান বাবু, যুবলীগ নেতা লাভলুর রশীদ, সাবেক ছাত্রলীগ সাধারন সম্পাদক আখতারুজ্জামান বাবু, হিন্দু মহাজোটের সভাপতি গৌতম রায়, স্পন্দন শিল্পী গোষ্ঠীর সভাপতি রেজাউল হক, সমাজকর্মী শতফুল সংগঠনের পরিচালক আব্দুল মালেক ও শিমুল চন্দ্র রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাংবাদিক মর্তুজা ইসলাম মাষ্টার।

মানববন্ধনে বক্তারা অচিরেই জলঢাকার উপর দিয়ে রেলপথ দ্রুত বাস্তবায়নের দাবী জানান। এর আগে রবিবার রাতে মুক্তিযোদ্ধা আব্দুল গফফার কে আহবায়ক ও প্রভাষক অবিনাশ রায় কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট জলঢাকা রেলপথ চাই কমিটি গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!