1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী পৌর ছাত্রশিবির সভাপতির নামে মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধায় শহীদ মিনারে ফুল দিতে এসে দুই আ’লীগ নেতা আটক পলাশবাড়ীতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পলাশবাড়ীর পরিচিত প্রিয় মুখ চা ও সুস্বাদু ভাপা পিঠা বিক্রেতা মাসুদ পোদ্দার ওরফে মাসুদ আর নেই গাইবান্ধা সরকারি কলেজে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন পঞ্চগড়ে রঙিন বিস্ময়: টিউলিপে সাজল তেঁতুলিয়া, দর্শনার্থীদের ঢল ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন ইতিহাসে প্রথমবারের মতো শহীদ মিনারে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রধানমন্ত্রীর ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা

জঙ্গি অর্থায়নের সন্দেহে তুরস্ক ফেরত এক ব্যক্তি আটক

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ আগস্ট, ২০১৭
  • ৬৩ বার পড়া হয়েছে

মঙ্গলবার ভোরের দিকে হবিগঞ্জ জেলার বানিয়াচুং উত্তর-পশ্চিম নামক একটি গ্রাম থেকে পুলিশের অপরাধ দমন বিভাগ বা সিআইডির একটি বিশেষ দল মোশতাক আহমেদ খাঁকে আটক করে।

পুলিশ বলছে আল কাউসার নামে তার প্রতিষ্ঠিত নিবন্ধনহীন একটি এনজিও’র অ্যাকাউন্টে তুরস্ক থেকে টাকা আসতো এবং তাদের সন্দেহ ঐ টাকা হয়তো জঙ্গি অর্থায়নে ব্যয় হচেছ। খবর বিবিসির।

২০১৫ সালে টাকা পাচারের এক মামলার তদন্তের সময় মোশতাক খাঁ পুলিশের নজরে আসে।

সিআইডির একজন পুলিশ সুপার মোল্লা নজরুল ইসলাম বলেছেন, এই ব্যক্তি একটি এনজিও চালাচ্ছেন যার কোনো নিবন্ধন নেই। তিনি বলেন, কোনো নিবন্ধন না থাকলেও, তার এনজিওর অ্যাকাউন্টে এবং তার ব্যক্তিগত অ্যাকাউন্টে তুরস্কের একটি ইসলামিক এনজিও থেকে টাকা আসতো।

মোল্লা নজরুল ইসলাম বলেন, অ্যাকাউন্ট দুটোতে প্রচুর টাকার লেনদেন দেখে তাদের সন্দেহ দৃঢ় হয়েছে।

পুলিশের আরেক কর্মকর্তা, নাম গোপন রাখার শর্তে বলেন, মোশতাক খাঁর এনজিও রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে কাজ করতো এবং কয়েকটি ইসলামিক প্রতিষ্ঠানকে পয়সা দিতো।

সিআইডি পুলিশ বলছে, আল কাউসার নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলোকে টাকা পয়সা দিতো কিনা – সেটি এখন তদন্ত করা হবে।

পুলিশ মোশতাক খানকে বুধবার আদালতে নিয়ে ১০ দিনের রিমান্ড চাইবে।

এসব অভিযোগ সম্পর্কে মোশতাক খাঁর পক্ষ থেকে এখনো কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বানিয়াচুঙের ইউপি চেয়ারম্যান ওয়ারেস উদ্দিন জানিয়েছেন, বেশ ক বছর তুরস্কে কাটিয়ে বছর ছয়-সাত আগে মোশতাক খাঁ গ্রামে ফিরে আসেন। তার একটি দোকান রয়েছে।

ওয়ারেস উদ্দিন বলেন, কোনো রাজনীতির সাথে মোশতাক খাঁর কোনো সংশ্লিষ্টতা তিনি দেখেননি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!